বিশ্বত্রাস করোনার ছোবলে... ১৪২৮ এর সূচনায় জীবন নিলো কেড়ে প্রয়াত কবি শঙ্খ ঘোষ.....স্তব্ধ হলো শঙ্খনাদ (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৮৮৫৮ জন পড়েছেন।
বিশ্বত্রাস করোনার ছোবলে... ১৪২৮ এর সূচনায় জীবন নিলো কেড়ে
প্রয়াত কবি শঙ্খ ঘোষ.....স্তব্ধ হলো শঙ্খনাদ (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

[শক্তি-সুনীল-শঙ্খ-উৎপল-বিনয়, জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার 
এই পঞ্চপাণ্ডবের বাকি চার জন চলে গিয়েছিলেন আগেই। 
চলে গেলেন কবি শঙ্খ ঘোষ।]

বিশ্বত্রাস করোনার ছোবলে নিহত,
স্তব্ধ হল শঙ্খনাদ; কবি পরাজিত।
১৪২৮ এর সূচনা কবি মহা-প্রয়াণ,
অন্তিম প্রহরে স্তব্ধ পাখিদের গান।

থেমে গেল কবিতার ছন্দ গতিপথ,
কালের চক্রান্তে আজি ভগ্ন মনোরথ।
মৃত কবি ? কেবা পারে বলিতে একথা?
কবিতা জীবন যার, না হয় অন্যথা।

নির্মম নিয়তি কেড়ে নিল কবি-প্রাণ,
কবিতার পাতা আজি শোকে ম্রিয়মান।
বাকরুদ্ধ হলো কালো অক্ষরের দল,
কবির প্রয়াণে আজি শোকেতে বিহ্বল। 

ব্যথিত চঞ্চল হিয়া, যুদ্ধ যাক থেমে,
কবি পঞ্চপাণ্ডবেরা পুনঃ এসো নেমে। 
কাব্যের ঝঙ্কার কভু রুদ্ধ নাহি হবে,
কবিতায় কবিগণ জানি বেঁচে রবে।

রচনাকাল : ২১/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 1  Europe : 21  France : 1  Germany : 11  India : 134  Indonesia : 1  Japan : 1  Oman : 1  Romania : 5  
Russian Federat : 5  Saudi Arabia : 21  Ukraine : 5  United Kingdom : 14  United States : 127  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 1  Europe : 21  France : 1  
Germany : 11  India : 134  Indonesia : 1  Japan : 1  
Oman : 1  Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 21  
Ukraine : 5  United Kingdom : 14  United States : 127  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বিশ্বত্রাস করোনার ছোবলে... ১৪২৮ এর সূচনায় জীবন নিলো কেড়ে প্রয়াত কবি শঙ্খ ঘোষ.....স্তব্ধ হলো শঙ্খনাদ (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৬১৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী