এসো হে শুভ নববর্ষ-১৪২৮ .... আনো সুখ শান্তি ও সমৃদ্ধি নতুন বছরের নতুন কবিতা (ষষ্ঠ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৫ টি দেশ ব্যাপী ৫৩৭২৬৭ জন পড়েছেন।
এসো হে শুভ নববর্ষ-১৪২৮ .... আনো সুখ শান্তি ও সমৃদ্ধি
নতুন বছরের নতুন কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বর্ষে বর্ষে নববর্ষ আসে যায় করি হর্ষ
কত খুশি আর কত গান,
পুরাতন বর্ষ যায় শুধু স্মৃতির পাতায়
রেখে যায় ব্যথা অভিমান।


নবীন সূর্যের আলো ঘুচায় মনের কালো
নব বর্ষে নতুন সকাল,
তরুশাখে পাখি ডাকে রাঙাপথে নদীবাঁকে
ডাঙায় চরে গরুর পাল।


আজি শুভ নববর্ষে সবার স্নেহ পরশে
দিন লাগে কত সুমধুর,
নতুন পোশাক পরে শিশুসব নৃত্য করে
বাজে দূরে মাইকের সুর।


নতুন সকাল হয় শীতল বাতাস বয়
আঙিনায় সোনারোদ ঝরে,
অজয়ের নদীবাঁকে রাঙাপথে তরুশাখে
পাখি সব কোলাহল করে।


জাগে মনে নব আশা নববর্ষের প্রত্যাশা
প্রীতি শুভেচ্ছার সাথে,
নববর্ষে রং লাগে হৃদয়ে পুলক জাগে
বর্ষবরণে সবাই মাতে।


রচনাকাল : ২০/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 1  Europe : 24  Germany : 11  India : 154  Italy : 1  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 13  
Spain : 1  Ukraine : 7  United Kingdom : 18  United States : 139  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 1  Europe : 24  Germany : 11  
India : 154  Italy : 1  Pakistan : 1  Romania : 5  
Russian Federat : 5  Saudi Arabia : 13  Spain : 1  Ukraine : 7  
United Kingdom : 18  United States : 139  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
এসো হে শুভ নববর্ষ-১৪২৮ .... আনো সুখ শান্তি ও সমৃদ্ধি নতুন বছরের নতুন কবিতা (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৭১৭২৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী