এসো হে শুভ নববর্ষ-১৪২৮ .... আনো সুখ শান্তি ও সমৃদ্ধি নতুন বছরের নতুন কবিতা (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩০৮২ জন পড়েছেন।
এসো হে শুভ নববর্ষ-১৪২৮ .... আনো সুখ শান্তি ও সমৃদ্ধি
নতুন বছরের নতুন কবিতা (চতুর্থ পর্ব)
কলমে - কবি লক্ষ্মণ ভাণ্ডারী

নববর্ষ নব সাজে আসে ধরণীর মাঝে
কত খুশি কত হাসি গান,
এসো পয়লা বৈশাখ হিংসা দ্বেষ দূরে যাক
দুঃখ শোক হোক অবসান।

আজি পয়লা বৈশাখে পাখি গায় তরুশাখে
কাননে ফুটিল ফুলকলি,
ফুল ফুটে ফুলবনে আসে মধু আহরণে
দলেদলে আসে ধেয়ে অলি।

আঙিনায় রোদ হাসে নতুন সকাল আসে
নতুন সূর্য দেয় কিরণ,
নব সাজে কিশোরীরা হেরি রূপ মনোহরা 
নববর্ষে মধুর মিলন।

পূব আকাশের কোণ সাজে লোহিত বরণ
আবীর মাখানো রবি হাসে,
নতুন সূর্যের আলো চারিদিক লাগে ভালো
শিশির শুকানো দূর্বা ঘাসে।

অজয়ের নদীচরে দেখি কত শোভা ধরে
বর্ষে বর্ষে হরষিত মন,
বসন্ত ছাড়িল শ্বাস আসিল বৈশাখ মাস
কবিতায় লিখিল লক্ষ্মণ।

রচনাকাল : ১৮/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 1  Europe : 19  Germany : 8  India : 134  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 15  Turkey : 1  Ukraine : 5  
United Kingdom : 12  United States : 119  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 1  Europe : 19  Germany : 8  
India : 134  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 15  
Turkey : 1  Ukraine : 5  United Kingdom : 12  United States : 119  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
এসো হে শুভ নববর্ষ-১৪২৮ .... আনো সুখ শান্তি ও সমৃদ্ধি নতুন বছরের নতুন কবিতা (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৪৮০
  • প্রকাশিত অন্যান্য লেখনী