এসো হে শুভ নববর্ষ-১৪২৮ .... আনো সুখ শান্তি ও সমৃদ্ধি নতুন বছরের নতুন কবিতা (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০২০৬৯ জন পড়েছেন।
Lakshman Bhandary
এসো হে শুভ নববর্ষ-১৪২৮ .... আনো সুখ শান্তি ও সমৃদ্ধি
নতুন বছরের নতুন কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

বর্ষশেষে নববর্ষ হাসি গান খুশি হর্ষ
নবরূপে আসিল ধরায়,
ফুলবনে ফুল ফুটে পূর্বদিকে রবি উঠে
বসুধায় কিরণ ছড়ায়।

নববর্ষে নব আশা সুখ শান্তি ভালবাসা
দিন শুভ হোক সবাকার,
হিংসা দ্বেষ দূরে যাক এসো নতুন বৈশাখ
আজি হোক দৃঢ় অঙ্গীকার।

করোনারে দূরে রাখো মাস্কে নিজ মুখ ঢাকো
হবে না করোনা সংক্রমণ,
করোনার বিধি মানো নতুন সকাল আনো
এই হোক সবাকার পণ।

আজি হাতে হাত রেখে নতুন পরাগ মেখে
পয়লা বৈশাখ দিল ডাক,
দূরত্ব বজায় রেখে মাস্কে মুখ রাখো ঢেকে
বলো করোনা নিপাত যাক।

নতুন বছর আসে করোনার বিষ নাশে
সূর্য দেয় নতুন আলোক,
নতুন প্রভাত জাগে পৃথিবী নতুন লাগে
নতুন বছর শুরু হোক।

রচনাকাল : ১৫/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 3  Europe : 1  Germany : 9  India : 136  Ireland : 6  Japan : 2  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 4  
Saudi Arabia : 15  Ukraine : 5  United Kingdom : 13  United States : 134  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 3  Europe : 1  Germany : 9  
India : 136  Ireland : 6  Japan : 2  Lithuania : 1  
Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 15  Ukraine : 5  
United Kingdom : 13  United States : 134  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
এসো হে শুভ নববর্ষ-১৪২৮ .... আনো সুখ শান্তি ও সমৃদ্ধি নতুন বছরের নতুন কবিতা (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১৫৯৩
  • শুভ জন্মদিন
  • kushal
    kushal
  • প্রকাশিত অন্যান্য লেখনী