আম কাঁঠালের ছায়ায় ঘেরা.... গাঁ যে আমার সবার সেরা আমার গাঁয়ের কবিতা (পঞ্চম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩২২৬ জন পড়েছেন।
Lakshman Bhandary
আম কাঁঠালের ছায়ায় ঘেরা.... গাঁ যে আমার সবার সেরা
আমার গাঁয়ের কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটিতে আছে ছায়া সুশীতল,
তরুশাখে পাখি সব করে কোলাহল।
ফুল বনে ফুল শাখে ফুটে ফুল কলি,
ফুলের সুবাসে তথা ধেয়ে আসে অলি।

আমাদের ছোটগাঁয়ে আছে ছোটঘর,
সুখ শান্তি সেথা বাস করে নিরন্তর।
গাঁয়ের সবাই জানি আমার আপন,
তাদের দুঃখ দেখে কেঁদে উঠে মন।

ছোট এক নদী আছে গ্রাম সীমানায়,
নদী জলে সোনা রবি কিরণ ছড়ায়।
বধূরা কলসী কাঁখে নিয়ে যায় জল,
অজয় আপন বেগে বহে অবিরল।

অজয় নদীর পাশে ছায়াঘেরা গ্রাম,
সেথায় জনম মোর সুখ শান্তিধাম।

রচনাকাল : ১৪/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 2  Canada : 5  China : 4  Europe : 24  France : 2  Germany : 10  Hungary : 2  Iceland : 1  India : 224  
Ireland : 2  Jamaica : 1  Japan : 1  Romania : 5  Russian Federat : 22  Taiwan : 1  Ukraine : 5  United Kingdom : 14  United States : 232  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 2  Canada : 5  China : 4  
Europe : 24  France : 2  Germany : 10  Hungary : 2  
Iceland : 1  India : 224  Ireland : 2  Jamaica : 1  
Japan : 1  Romania : 5  Russian Federat : 22  Taiwan : 1  
Ukraine : 5  United Kingdom : 14  United States : 232  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আম কাঁঠালের ছায়ায় ঘেরা.... গাঁ যে আমার সবার সেরা আমার গাঁয়ের কবিতা (পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫২৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী