আম কাঁঠালের ছায়ায় ঘেরা.... গাঁ যে আমার সবার সেরা আমার গাঁয়ের কবিতা (তৃতীয় পরিচ্ছেদ)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯১ টি দেশ ব্যাপী ৪৫২৮৯২ জন পড়েছেন।
Lakshman Bhandary
আম কাঁঠালের ছায়ায় ঘেরা.... গাঁ যে আমার সবার সেরা
আমার গাঁয়ের কবিতা (তৃতীয় পরিচ্ছেদ)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

সবুজের ছায়াঘেরা গ্রামটি আমার,
আছে এক তালদিঘি মাঝখানে তার।
তালদিঘি পাড়ে তার সারি সারি গাছ,
দিঘির শীতল জলে খেলে রুইমাছ।

মাটির পাঁচিলে ঘেরা ছোট ছোট ঘর,
সবাই আপন মোর কেহ নয় পর।
সকলেই এই গাঁয়ে করি মোরা বাস,
মিলেমিশে সবে সুখে থাকি বারমাস।

সুখ শান্তি ভালবাসা আছে এই গাঁয়ে,
মাটির কুটির আম - কাঁঠালের ছায়ে।
আমার সোনার গ্রাম সুখ শান্তিধাম,
যেথা অজয়ের ধারা বহে অবিরাম।

সকলের সেরা এই গ্রামটি আমার,
পরজন্মে যদি পারি আসিব আবার।

রচনাকাল : ১২/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  Europe : 5  France : 1  Germany : 4  India : 119  Lithuania : 1  Romania : 6  Russian Federat : 3  Ukraine : 3  United Kingdom : 6  
United States : 129  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  Europe : 5  France : 1  Germany : 4  
India : 119  Lithuania : 1  Romania : 6  Russian Federat : 3  
Ukraine : 3  United Kingdom : 6  United States : 129  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আম কাঁঠালের ছায়ায় ঘেরা.... গাঁ যে আমার সবার সেরা আমার গাঁয়ের কবিতা (তৃতীয় পরিচ্ছেদ) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩২৯১৩৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী