আম কাঁঠালের ছায়ায় ঘেরা.... গাঁ যে আমার সবার সেরা আমার গাঁয়ের কবিতা (দ্বিতীয় পরিচ্ছেদ)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩২৫৪ জন পড়েছেন।
আম কাঁঠালের ছায়ায় ঘেরা.... গাঁ যে আমার সবার সেরা
আমার গাঁয়ের কবিতা (দ্বিতীয় পরিচ্ছেদ)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

অজয় নদীর পারে গ্রামখানি মোর,
এইগ্রামে দেখি হয় প্রতিদিন ভোর।
সকালে সোনার রবি পূবদিকে উঠে,
ফুলবনে ফুলকলি ফুলশাখে ফুটে।

ছোট গাঁয়ে আমাদের মাটির উঠান,
রাঙাপথে তরুশাখে পাখিদের গান।
সোনাঝরা রোদ হাসে অজয়ের চরে,
জল নিতে আসে বধূ রাঙাশাড়ি পরে।

বটের ছায়ায় বসি গাঁয়ের রাখাল,
বাজায় বাঁশের বাঁশি নিয়ে গরুপাল।
দিনশেষে সন্ধ্যা আসে হয় অন্ধকার,
পূর্ণিমার জোছনায় হাসে চারিধার।

ছায়াঘেরা এই গ্রাম সুখ স্বর্গধাম,
অজয়ের জলধারা বহে অবিরাম।

রচনাকাল : ১১/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Europe : 6  France : 1  Germany : 10  India : 144  Ireland : 1  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 3  
Saudi Arabia : 13  Ukraine : 5  United Kingdom : 14  United States : 129  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Europe : 6  France : 1  
Germany : 10  India : 144  Ireland : 1  Lithuania : 1  
Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 13  Ukraine : 5  
United Kingdom : 14  United States : 129  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আম কাঁঠালের ছায়ায় ঘেরা.... গাঁ যে আমার সবার সেরা আমার গাঁয়ের কবিতা (দ্বিতীয় পরিচ্ছেদ) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৬৯৮৬১
  • প্রকাশিত অন্যান্য লেখনী