আম কাঁঠালের ছায়ায় ঘেরা.... গাঁ যে আমার সবার সেরা আমার গাঁয়ের কবিতা (প্রথম পরিচ্ছেদ)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৫ টি দেশ ব্যাপী ৫৩৭৭০৩ জন পড়েছেন।
আম কাঁঠালের ছায়ায় ঘেরা.... গাঁ যে আমার সবার সেরা
আমার গাঁয়ের কবিতা (প্রথম পরিচ্ছেদ)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আমকাঁঠালের ছায়ে ছোট মোর গ্রাম,
অদূরে অজয় নদী বহে অবিশ্রাম।
রাঙাপথ চলে গেছে সোজা নদীঘাট,
পাশে তার সরোবর, চাঁপাডাঙা মাঠ।
রাঙামাটি পথ দিয়ে গরুগাড়ি চলে,
সোনার কমল ফুটে পদ্মদিঘি জলে।
কমল কাননে ধেয়ে আসে মধুকর,
ফুলে ফুলে দলেদলে ভ্রমিছে ভ্রমর।
ছোট গাঁয়ে ছোট ঘর মাটির উঠান,
তরুশাখে বসে পাখি করে কলতান।
দূর হতে শুনি সুর, দোয়েলের গান,
আমাদের ছোট গ্রাম মায়ের সমান।
গাঁয়ের মানুষ মোর সবাই আপন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।

রচনাকাল : ১০/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 4  Europe : 5  Germany : 10  India : 162  Kazakhstan : 1  Lithuania : 1  Netherlands : 2  Portugal : 1  
Romania : 5  Russian Federat : 6  Saudi Arabia : 19  Ukraine : 3  United Kingdom : 14  United States : 135  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 4  Europe : 5  
Germany : 10  India : 162  Kazakhstan : 1  Lithuania : 1  
Netherlands : 2  Portugal : 1  Romania : 5  Russian Federat : 6  
Saudi Arabia : 19  Ukraine : 3  United Kingdom : 14  United States : 135  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আম কাঁঠালের ছায়ায় ঘেরা.... গাঁ যে আমার সবার সেরা আমার গাঁয়ের কবিতা (প্রথম পরিচ্ছেদ) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৭২২৬৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী