কৃতঘ্ন ভাই
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মোঃ মুসা
দেশ : Bangladesh , শহর : Charfassion Bhola Charfassion

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ৩৭ টি লেখনী ৫২ টি দেশ ব্যাপী ২১৯২২ জন পড়েছেন।

যারে আমি মুক্ত করছি সে আকাশে উড়ে
আমার মাথায় উঠে এখন আমাকে ঠোঁকরে,
যার বিপদে কেউ ছিলো না ছিলাম আমি জুড়ে
সে এখুনি আঁধার রাতে গলা চাপতে ধরে।

যে ভয়েতে ঘুমের ঘরে ঘুম হতো না তার 
দূর করেছি ঘুমের কষ্ট বিনিময় কী দেবে,
যারা তারে কষ্ট দিত সবাই আজ স্বজন
আমি আছি তার ভয়েতে কাঁপছি তাকে ভেবে।

পরে যখন বুকের উপর লাথি মারে তবু সহ্য করি
রক্তে যখন বেইমান হয় কেমনে সইতে পারি
রক্তের উপর রক্তের খেলা পাষাণ এজিদ রুচি
এই রক্তটি রক্ত যে নয় বিরক্ত তার- ছড়াছড়ি।

উপকারীর এই প্রতিদান হয়ে যদি থাকে 
কে উপকার করতে যেত ভাবছি দুঃখকষ্টে
হায়রে মানুষ বেইমানের ঐ মুখোশ খুলে দে-
তোর কপালে শেষ আছে কি জানিনা অদৃষ্টে।
উপসর্গ, মোঃ হারুন 


রচনাকাল : ৯/৪/২০২১
© কিশলয় এবং মোঃ মুসা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 4  China : 5  Europe : 1  France : 1  Germany : 6  Hungary : 1  India : 147  Ireland : 2  Japan : 1  
Romania : 2  Russian Federat : 3  Saudi Arabia : 14  Thailand : 1  Ukraine : 3  United Kingdom : 11  United States : 173  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 4  China : 5  Europe : 1  
France : 1  Germany : 6  Hungary : 1  India : 147  
Ireland : 2  Japan : 1  Romania : 2  Russian Federat : 3  
Saudi Arabia : 14  Thailand : 1  Ukraine : 3  United Kingdom : 11  
United States : 173  Vietnam : 4  
© কিশলয় এবং মোঃ মুসা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কৃতঘ্ন ভাই by Musa Islam shuvo is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮৬৭১৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী