নির্বোধ জাতি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : আলীমুশ্বান সাইমুন
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৭ টি লেখনী ৩৪ টি দেশ ব্যাপী ২৬৮২ জন পড়েছেন।
Saymun
- আলীমুশ্বান সাইমুন

আমি, তুমি, সে, ওরা, আমরা সবাই
দুঃসময়ের তরবারি পড়েছে মাথায়,
প্রতিদিন হয় হবে দিব শুনে
চুল ঝরছে আয় কমছে প্রহর গুনতে গুনতে।

ক্লান্ত শরীর, ডিজিটাল দেশ, জয়নুলের তুলি
সড়কের ছবি, রঙ্গিন মৃত্যু, প্রেম চোখের ধূলি,
জনগন জনগনের দাবি বৃষ্টিতে ভেসে যায়
শহীদ মিনারে মানববন্ধন
কার কি তাতে আসে যায়।

অনেকে দিয়েছে রক্ত অনেকে তুলেছে ঘাট
গরিবের কাধেঁ পা তুলে ডাকে কল্যানের ডাক,
চিটারি বাটপারি করিতে যে পারিবে
তাকেই জাতি জানায় সুভেচ্ছা বাদ।

কেমন এ মোরা বাঙ্গালী?
চোখের সামনে মিথ্যা দেখেও
বাহ বাহ বলে চিৎকার করি,
কালো টাকার পাহাড় হাসতে হাসতে সাদা করি।

এই যে মোরাই বাঙ্গালি
ক্লান্ত গরিবের পরিশ্রম দিয়ে অন্যায়ের ইমারত গড়ি,
জনসমক্ষে হাসি আর
অন্তর কুৎসিত চেহারার প্রতিচ্ছবি।

স্বাধীনতার এতোটা বছর পরও !
কি বদলালি ?
ভেবে দেখ বাঙ্গালি আজও কি মানুষ হতে পারলি
নর পশুদের ঘিরে আজও বাঙ্গালি এক নির্বোধ জাতি ।
রচনাকাল : ৮/৪/২০২১
© কিশলয় এবং আলীমুশ্বান সাইমুন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 5  China : 11  Europe : 1  France : 2  Germany : 5  India : 147  Japan : 4  Jordan : 1  Pakistan : 1  
Romania : 2  Russian Federat : 2  Saudi Arabia : 23  Ukraine : 2  United Kingdom : 12  United States : 139  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 5  China : 11  Europe : 1  
France : 2  Germany : 5  India : 147  Japan : 4  
Jordan : 1  Pakistan : 1  Romania : 2  Russian Federat : 2  
Saudi Arabia : 23  Ukraine : 2  United Kingdom : 12  United States : 139  
Vietnam : 5  
© কিশলয় এবং আলীমুশ্বান সাইমুন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
নির্বোধ জাতি by Saymun is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮১৭৪৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী