অজয়ের কলতান .....প্রভাত পাখির গান কুলু কুলু বইছে অজয় নদী (নবম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯৫ টি দেশ ব্যাপী ৪৬৬১৬৫ জন পড়েছেন।
Lakshman Bhandary
অজয়ের কলতান .....প্রভাত পাখির গান
কুলু কুলু বইছে অজয় নদী (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

অজয়ের নদীঘাটে প্রভাতের বেলা,
রবিবারে হাট বসে লোকজন মেলা।
তরুছায়ে হাটুরেরা দোকান সাজায়,
নদীতটে অন্ধ কানু সুরে গান গায়।

পটল বেগুন মূলো তরি তরকারি,
বোঝাই করে আনে গরুর গাড়ি।
নদীচরে হাঁকডাক জন কোলাহল,
বেচাকেনা করে যত হাটুরের দল।

সকালে বিকালে হাট সারাদিন ধরে,
ভেঙে যায় সেই হাট বিকেলের পরে।
সূর্য যায় অস্তাচলে ঘরে যায় সবে,
পথে চলে গরুগাড়ি উচ্চ কলরবে।

বনে কারা বাঁশি আর মাদল বাজায়, 
চাঁদ তারা ফুটে দূর আকাশের গায়।

রচনাকাল : ৮/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 3  Europe : 3  France : 2  Germany : 1  India : 128  Ireland : 5  Japan : 16  Kyrgyzstan : 1  Latvia : 1  
Lithuania : 1  Netherlands : 1  Romania : 6  Russian Federat : 7  Ukraine : 2  United Kingdom : 8  United States : 122  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 3  Europe : 3  France : 2  
Germany : 1  India : 128  Ireland : 5  Japan : 16  
Kyrgyzstan : 1  Latvia : 1  Lithuania : 1  Netherlands : 1  
Romania : 6  Russian Federat : 7  Ukraine : 2  United Kingdom : 8  
United States : 122  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয়ের কলতান .....প্রভাত পাখির গান কুলু কুলু বইছে অজয় নদী (নবম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৮৬৩৫৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী