অজয়ের কলতান .....প্রভাত পাখির গান কুলু কুলু বইছে অজয় নদী (অষ্টম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০০১৮১ জন পড়েছেন।
অজয়ের কলতান .....প্রভাত পাখির গান
কুলু কুলু বইছে অজয় নদী (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

অজয়ের জলধারা অবিরত বয়,
যাত্রীদল নদীঘাটে জমায়েত হয়।
নদীঘাট ভরে উঠে যাত্রী কোলাহলে,
বোঝা নিয়ে যাত্রীদল নামে হাঁটুজলে।

অজয়ের দুইপারে ছোট ছোট গ্রাম,
সবুজ ছায়ায় ঘেরা আম আর জাম।
খেজুর সুপারি তাল নদীপথ বাঁকে,
গাছেগাছে পাখিসব কিচিমিচি ডাকে।

সকালের সোনারোদ হাসে নদীচরে,
কলসীতে জল ভরে বধূ চলে ঘরে।
দিনশেষে সূর্য ডুবে পশ্চিম আকাশে,
সাঁঝের সানাই বাজে সুর ভেসে আসে।

নির্জন নদীর ঘাট কেহ কোথা নাই,
থেকে থেকে উঠে বেজে সাঁঝের সানাই।





রচনাকাল : ৭/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 2  China : 1  Europe : 3  France : 2  Germany : 6  India : 143  Ireland : 3  Japan : 1  Romania : 7  
Russian Federat : 2  Saudi Arabia : 14  Ukraine : 5  United Kingdom : 11  United States : 139  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 2  China : 1  Europe : 3  
France : 2  Germany : 6  India : 143  Ireland : 3  
Japan : 1  Romania : 7  Russian Federat : 2  Saudi Arabia : 14  
Ukraine : 5  United Kingdom : 11  United States : 139  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয়ের কলতান .....প্রভাত পাখির গান কুলু কুলু বইছে অজয় নদী (অষ্টম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫১৫১৫৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী