গুহার মানুষ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : মোঃ মুসা
দেশ : Bangladesh , শহর : Charfassion Bhola Charfassion

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ৩৭ টি লেখনী ৫৩ টি দেশ ব্যাপী ২২৩৯৮ জন পড়েছেন।
Musa Islam shuvo
বেরিয়ে আসতে পারে নাই নাকি
আদিম যুগের গর্ত গুহার,
আধুনিক ছোঁয়া করে উপভোগ
মন যেন ডোবা গুহার দুয়ার।
হাতের মুঠোয় পৃথিবীকে দ্যাখা
মন যেন সেই খাঁচায় বন্দী,
হয়তো পোশাকে আধুনিক বলে
গুহার সাথেই এখনো সন্ধি।
প্রভু কৃতজ্ঞ থাকাটা উচিত
স্রষ্টায় করে মানুষের ক্ষমা,
ধর্মের জন্য মানুষ করে না
মানুষের ক্ষমা সেই তরতমা।
ধর্মের সেই ঠেলাঠেলি ভিড় 
বাঙালীর মাঝে হয় শোরগোল,
এই যেন সেই গুহার ভেতরে
এখনো গুহার যেন খায় দোল।
উন্নত দেশে বেরিয়ে এসেছে 
সেই গুহা ভুলে করে বসবাস,
যার যার নিজ ধর্ম পালন 
শান্তির কোলে নেয় নিঃশ্বাস।
আমরা পারিনি গুহা থেকে ফিরে
আধুনিক যুগে খেয়ে নিতে খাপ,
এখনো হাঁটার এখনো চলার 
আদিম যুগের পায়ে পড়ে ছাপ।


রচনাকাল : ৭/৪/২০২১
© কিশলয় এবং মোঃ মুসা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 5  Europe : 27  France : 2  Germany : 9  India : 143  Indonesia : 2  Ireland : 2  Japan : 2  Russian Federat : 5  
Saudi Arabia : 23  Ukraine : 2  United Kingdom : 9  United States : 179  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 5  Europe : 27  France : 2  
Germany : 9  India : 143  Indonesia : 2  Ireland : 2  
Japan : 2  Russian Federat : 5  Saudi Arabia : 23  Ukraine : 2  
United Kingdom : 9  United States : 179  Vietnam : 1  
© কিশলয় এবং মোঃ মুসা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গুহার মানুষ by Musa Islam shuvo is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৩৫৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী