মা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : আলীমুশ্বান সাইমুন
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৭ টি লেখনী ৩৪ টি দেশ ব্যাপী ২৪৯৩ জন পড়েছেন।
মা

- বাঙ্গালি কবি সাইমুন খাঁন

মাঝ রাতে যখনি ঘুম ভেঙ্গে যায়
খুব বেশি মোনে পড়ে মাগো তোমায় ,
আকাশের তারা গুলো আজও আলো দেয়
লুকোচুরি খেলায় কেন ভুলাও মা আমায় ।

কত রাত, কত প্রহর এভাবে কেটে যায়
দুচোখে শুধু স্বপ্ন মাগো দেখি তোমায় ,
ছোট্ট সোনামনি বলে, আজ আর কেউ ডাকে না আমায় ,
মাগো তুমি আমায় রেখে হারিয়ে গেছ কোন অজানায় ।

মিনারে আজানের ধ্বনি আজও কানে শোনা যায়
চুপি চুপি থাকি মাগো তোমার অপেক্ষায় ,
কই না তো , তুমি আজ আর ডাক না আমায়
মাগো তুমি হীন বেদনায় বুকের পিঞ্জর ছিড়ে যায় ।

মাগো বলনা, আছ তুমি কোন অজানায়
প্রভাতে কতকাল শুনিণী কুরআনের বাণী কন্ঠে তোমায় ,
মাগো,রাতের পর রাত দিনের পর দিন সবই থেকে যায়
প্রতিটি মুহূর্ত মাগো পাগলের মতো খুজি তোমায় ।

মাগো তারারা বলে কি জানও আমায়
তুমি নাকি ওদের সঙ্গি হয়ে থাকবে সেথায় ,
মাগো তবে কি ভুলে গেলে আমায়
তাহলে কি আর এই পৃথিবীতে মা বলে আমার আপন কেহ যে নাই ।


রচনাকাল : ৫/৪/২০২১
© কিশলয় এবং আলীমুশ্বান সাইমুন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Bangladesh : 1  Canada : 4  China : 9  Europe : 3  France : 2  Germany : 10  India : 160  Ireland : 2  Japan : 4  
Latvia : 1  Romania : 3  Russian Federat : 2  Saudi Arabia : 23  Thailand : 1  Ukraine : 3  United Kingdom : 14  United States : 187  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Bangladesh : 1  Canada : 4  China : 9  
Europe : 3  France : 2  Germany : 10  India : 160  
Ireland : 2  Japan : 4  Latvia : 1  Romania : 3  
Russian Federat : 2  Saudi Arabia : 23  Thailand : 1  Ukraine : 3  
United Kingdom : 14  United States : 187  
© কিশলয় এবং আলীমুশ্বান সাইমুন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মা by Saymun is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৯১
  • প্রকাশিত অন্যান্য লেখনী