অজয়ের কলতান .....প্রভাত পাখির গান কুলু কুলু বইছে অজয় নদী (ষষ্ঠ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩২২৬ জন পড়েছেন।
অজয়ের কলতান .....প্রভাত পাখির গান
কুলু কুলু বইছে অজয় নদী (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

অজয় নদীর পাড়ে ছোট গ্রামখানি,
গাঁয়ে আছে স্বর্গসুখ আমি ভাল জানি।
গাঁয়ের আপন সব কেহ নয় পর,
একসাথে মিলিমিশে সুখে বাঁধে ঘর।

এপারে ওপারে গ্রাম মাঝে নদী বয়,
অবিরাম কুলু কুলু বহিছে অজয়।
অজয়ের নদীবাঁকে সেগুনের বন,
সেই বনে কাঠ কাটে সাঁওতালগণ।

রবিবারে হাট বসে অজয়ের তীরে,
বিক্রেতার কলরব ক্রেতাদের ভিড়ে।
বিকালের ভাঙা হাটে  সোনারোদ ঝরে,
বেচা কেনা সেরে সবে যায় নিজ ঘরে।

দিবা শেষে নদী ঘাটে নামিল আঁধার,
জোনাকিরা গাছেগাছে জ্বলে চারিধার।

রচনাকাল : ৫/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 5  Europe : 26  France : 2  Germany : 11  India : 160  Ireland : 2  Lithuania : 1  Romania : 7  Russian Federat : 4  
Saudi Arabia : 14  Ukraine : 5  United Kingdom : 15  United States : 142  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 5  Europe : 26  France : 2  
Germany : 11  India : 160  Ireland : 2  Lithuania : 1  
Romania : 7  Russian Federat : 4  Saudi Arabia : 14  Ukraine : 5  
United Kingdom : 15  United States : 142  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয়ের কলতান .....প্রভাত পাখির গান কুলু কুলু বইছে অজয় নদী (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫২৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী