অজয়ের কলতান .....প্রভাত পাখির গান কুলু কুলু বইছে অজয় নদী (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩২৮৭ জন পড়েছেন।
Lakshman Bhandary
অজয়ের কলতান .....প্রভাত পাখির গান
কুলু কুলু বইছে অজয় নদী (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

সকালের সোনা রোদ নদীচরে হাসে,
রাঙাপথে দলে দলে যাত্রীদল আসে।
বোঝা নিয়ে পার হয় এক হাঁটু জলে,
নদীঘাট ভরে উঠে যাত্রী কোলাহলে।

চায়ের দোকান আছে বটের ছায়ায়,
যাত্রীরা সেথায় বসে চপ মুড়ি খায়।
চুন দিয়ে পান সাজে সেথা বেনেবুড়ি,
কেউ কিনে আলুচপ, কেউ কিনে মুড়ি।

বেলা যেই আসে পড়ে অজয়ের চরে,
নদী হতে জল নিয়ে বধূ চলে ঘরে।
পশ্চিমে অরুণ রবি যায় অস্তাচলে,
অরুণ কিরণ ঝরে অজয়ের জলে।

সাঁঝের আঁধার নামে নদী কিনারায়,
চাঁদ উঠে তারা ফুটে রাত কেটে যায়।

রচনাকাল : ৩/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 6  Europe : 7  France : 3  Germany : 11  India : 127  Ireland : 3  Italy : 1  Japan : 3  
Kyrgyzstan : 1  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 4  Ukraine : 3  United Kingdom : 12  United States : 123  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 6  Europe : 7  
France : 3  Germany : 11  India : 127  Ireland : 3  
Italy : 1  Japan : 3  Kyrgyzstan : 1  Lithuania : 1  
Romania : 5  Russian Federat : 4  Ukraine : 3  United Kingdom : 12  
United States : 123  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয়ের কলতান .....প্রভাত পাখির গান কুলু কুলু বইছে অজয় নদী (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫৪৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী