অজয়ের কলতান .....প্রভাত পাখির গান কুলু কুলু বইছে অজয় নদী (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০১৯৮০ জন পড়েছেন।
অজয়ের কলতান .....প্রভাত পাখির গান
কুলু কুলু বইছে অজয় নদী (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গ্রাম সীমানায় আছে অজয়ের চর,
অজয়ের জলধারা বহে নিরন্তর।
হাঁটুজলে যাত্রীদল হয়ে যায় পার,
নদীবাঁকে গাছপালা আছে দুইধার।


শাল পিয়ালের বন আম বন দূরে,
রাখাল বাজায় বাঁশি রাখালিয়া সুরে।
সেই সুর ভেসে আসে নদী মোহনায়,
শঙ্খচিল ভেসে চলে আকাশের গায়।


শালিকের দল এসে চরে করে খেলা,
নীড়ে ফিরে যায় সবে হলে সাঁঝবেলা।
সাঁঝের সানাই বাজে দূরে কোন গাঁয়ে,
কাঁকন তলার মাঠ নদীঘাট বাঁয়ে।


জোছনায় নদীজল ঝিকিমিকি করে,
রাত কাটে ভোর হয় অজয়ের চরে।


রচনাকাল : ২/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 8  Europe : 26  France : 2  Germany : 5  India : 171  Ireland : 3  Japan : 2  Lithuania : 1  Romania : 5  
Russian Federat : 4  Saudi Arabia : 13  Turkey : 1  Ukraine : 3  United Kingdom : 10  United States : 180  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 8  Europe : 26  France : 2  
Germany : 5  India : 171  Ireland : 3  Japan : 2  
Lithuania : 1  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 13  
Turkey : 1  Ukraine : 3  United Kingdom : 10  United States : 180  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয়ের কলতান .....প্রভাত পাখির গান কুলু কুলু বইছে অজয় নদী (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১৫৬৭
  • শুভ জন্মদিন
  • kushal
    kushal
  • প্রকাশিত অন্যান্য লেখনী