অজয়ের কলতান .....প্রভাত পাখির গান কুলু কুলু বইছে অজয় নদী (দ্বিতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৮৬ টি দেশ ব্যাপী ৪০৬৭৯৫ জন পড়েছেন।
Lakshman Bhandary
অজয়ের কলতান .....প্রভাত পাখির গান
কুলু কুলু বইছে অজয় নদী (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

অজয়ের নদীঘাটে পূবে উঠে রবি,
সোনালী আলোয় ভরা লাগে যেন ছবি।
গাছে গাছে পাখি ডাকে রাঙামাটি পথে,
জল নিয়ে আসে বধূ নদীঘাট হতে।

নদীচরে শালিকের জমে উঠে মেলা,
শালিকেরা কিচিমিচি করে সারাবেলা।
দুপুরে পাড়ার ছেলে স্নান করে জলে,
কোমরে গামছা বেঁধে চলে দলে দলে।

দিনশেষে সূর্য ডুবে পশ্চিমের পানে,
সাঁঝের আঁধার নামে দিবা অবসানে।
শাল পিয়ালের বন ঘাট হতে দূরে,
মাদলের তালে তালে বাঁশি বাজে সুরে।

রাত কাটে আসে এক নতুন সকাল,
আপনার বেগে নদী বহে চিরকাল।

রচনাকাল : ১/৪/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 3  Europe : 1  France : 2  Germany : 3  India : 104  Ireland : 3  Romania : 4  Russian Federat : 5  Saudi Arabia : 10  
Ukraine : 4  United Kingdom : 7  United States : 128  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 3  Europe : 1  France : 2  
Germany : 3  India : 104  Ireland : 3  Romania : 4  
Russian Federat : 5  Saudi Arabia : 10  Ukraine : 4  United Kingdom : 7  
United States : 128  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয়ের কলতান .....প্রভাত পাখির গান কুলু কুলু বইছে অজয় নদী (দ্বিতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১১৫৪৬৩৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী