অজয়ের কলতান .....প্রভাত পাখির গান কুলু কুলু বইছে অজয় নদী (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৮৮৫৩৬ জন পড়েছেন।
অজয়ের কলতান .....প্রভাত পাখির গান
কুলু কুলু বইছে অজয় নদী (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গ্রাম সীমানায় দূরে প্রবাহিনী বয়,
কুলু কুলু বয়ে চলে তটিনী অজয়।
অজয়ের নদীচর চিক চিক করে,চলিছে গরুর গাড়ি রাঙাপথ ধরে।


অজয়ের দুইপারে ছোট ছোট গ্রাম,
সবুজ ছায়ায় ঘেরা গাছ আম, জাম।
আম কাঁঠালের বনে কোকিলের গান,
কোকিলের গান শুনি হরষিত প্রাণ।


অজয়ের নদীচরে পড়ে আসে বেলা,
সন্ধ্যা নামে শেষ হয় দিবসের খেলা।
পাখিরা বাসায় ফেরে কলরব করে,
সাঁঝের আঁধার নামে অজয়ের চরে।


রাতি কাটে ভোর হয় ফুল ফুটে বনে,
বহিছে অজয় নদী আপনার মনে।
রচনাকাল : ৩১/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 3  Europe : 1  France : 2  Germany : 6  India : 126  Japan : 1  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 5  
Saudi Arabia : 19  Ukraine : 3  United Kingdom : 9  United States : 120  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 3  Europe : 1  France : 2  
Germany : 6  India : 126  Japan : 1  Lithuania : 1  
Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 19  Ukraine : 3  
United Kingdom : 9  United States : 120  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয়ের কলতান .....প্রভাত পাখির গান কুলু কুলু বইছে অজয় নদী (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৭৩৯০৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী