গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা এই গাঁ আমার জন্মভূমি মা (দশম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯১ টি দেশ ব্যাপী ৪৬০২৬৩ জন পড়েছেন।
Lakshman Bhandary
গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা
এই গাঁ আমার জন্মভূমি মা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

দূরে গ্রাম সীমানায় নদীঘাট দেখা যায়
বামে শাল পিয়ালের বন,
রাঙামাটি পথ ধরে লাল পাড় শাড়ি পরে
জল নিতে আসে বধূগণ।

রাঙাপথে সারি সারি চলিছে গরুর গাড়ি
সেই পথ এসে মিশে গাঁয়ে,
গাঁয়ে আছে সারি সারি ছোট ছোট ঘরবাড়ি
গ্রামখানি সবুজের ছায়ে।

আমবন তালবন পাশে ফুলের কানন
সেথা ফুল ফুটে রাশি রাশি,
সুখ শান্তি ভালবাসা মনে জাগে নব আশা
গ্রাম তাই আমি ভালবাসি।

আমার গাঁয়ের মাটি এ মাটি বিশুদ্ধ খাঁটি
মাঠেমাঠে ফলে সোনাধান,
শারদীয়া উত্সবে মাতে সবে কলরবে
মেতে উঠে সবাকার প্রাণ।

আমাদের গ্রামখানি ছায়ার ঘোমটা টানি
বিশ্বমাঝে সুখ শান্তিধাম,
গাঁয়ে আছে স্নেহছায়া, মমতা মাখানো মায়া
মাটি মাকে জানাই প্রণাম।

রচনাকাল : ২৬/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 3  China : 9  Europe : 27  France : 3  Germany : 3  India : 116  Japan : 1  Lithuania : 1  Netherlands : 1  
Russian Federat : 3  Saudi Arabia : 10  Ukraine : 2  United Kingdom : 7  United States : 121  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 3  China : 9  Europe : 27  
France : 3  Germany : 3  India : 116  Japan : 1  
Lithuania : 1  Netherlands : 1  Russian Federat : 3  Saudi Arabia : 10  
Ukraine : 2  United Kingdom : 7  United States : 121  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা এই গাঁ আমার জন্মভূমি মা (দশম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৫৯৯৬০
  • প্রকাশিত অন্যান্য লেখনী