গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা এই গাঁ আমার জন্মভূমি মা (অষ্টম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩৪০৭ জন পড়েছেন।
গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা
এই গাঁ আমার জন্মভূমি মা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আমার গাঁয়ের মাটি সুখের বসত বাটি
আছে সুখ শান্তি ভালবাসা,
আমাদের ছোট গ্রাম সুখ শান্তি স্বর্গধাম
মেটায় মনের সব আশা।

খেজুর সুপারি আর তালগাছ চারিধার
আছে আমাদের এই গাঁয়ে,
আমবনে কুহুতান শুনি কোকিলের গান
হাটতলা রাঙাপথ বাঁয়ে।

জল নিয়ে দিঘি হতে আঁকা বাঁকা গলিপথে
গাঁয়ের বধূরা চলে ঘরে,
পলাশের গাছে গাছে ফুলে ফুলে ছেয়ে আছে
ফুলের সুবাসে মন ভরে।

অজয় নদীর ঘাটে ছেলেরা সাঁতার কাটে
তেল মেখে সবে করে স্নান,
দিগন্তে লুকায় রবি মনে হয় যেন ছবি
দিবসের হয় অবসান।

সন্ধ্যায় মন্দিরমাঝে  শঙ্খধ্বনি ঘণ্টা বাজে,
সন্ধ্যা নামে আমাদের গ্রামে,
গাঁ আমার জন্মভূমি পাবে না কোথাও তুমি
এমন গ্রামটি ধরাধামে।

রচনাকাল : ২৪/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 5  Europe : 20  France : 2  Germany : 9  India : 138  Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 5  
Saudi Arabia : 23  Ukraine : 3  United Kingdom : 15  United States : 133  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 5  Europe : 20  France : 2  
Germany : 9  India : 138  Lithuania : 1  Netherlands : 1  
Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 23  Ukraine : 3  
United Kingdom : 15  United States : 133  Vietnam : 3  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা এই গাঁ আমার জন্মভূমি মা (অষ্টম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫৮৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী