গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা এই গাঁ আমার জন্মভূমি মা (সপ্তম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০১৫৮৬ জন পড়েছেন।
Lakshman Bhandary
গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা
এই গাঁ আমার জন্মভূমি মা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে ছোট ঘর আছে অজয়ের চর
নদীবাঁকে পলাশের বন,
পাশে আমের বাগান কোকিলের শুনি গান
কুহুতানে ভরে উঠে মন।

রাঙাপথ পাশে দিঘি জল করে ঝিকিমিকি
পাড়ে তার তালগাছ আছে,
পলাশের বন দূরে পাখিরা মধুর সুরে
গান গায় বসি গাছে গাছে।

কাঁকন তলার মাঠ অদূরে অজয় ঘাট
ঘাট ভরে জন কোলাহলে,
সুশীতল নদীজল সদা বহে অবিরল
যাত্রী দল হাঁটে হাঁটু-জলে।

আমাদের গ্রামখানি ছায়ার ঘোমটা টানি
আম কাঁঠালের বন পাশে 
গাঁয়ে আছে স্নেহছায়া, মমতা মাখানো মায়া
সকলেই গাঁকে ভালবাসে।

গাঁকে আমি ভালবাসি যদি কভু ফিরে আসি
এই গাঁয়ে আসিব আবার,
গাঁয়ের মাটির টান আকুল করিছে প্রাণ
এই মাটিতে জন্ম আমার।

রচনাকাল : ২৩/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 5  Europe : 24  France : 3  Germany : 5  India : 136  Lithuania : 1  Poland : 1  Russian Federat : 2  Saudi Arabia : 14  
Ukraine : 3  United Kingdom : 9  United States : 146  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 5  Europe : 24  France : 3  
Germany : 5  India : 136  Lithuania : 1  Poland : 1  
Russian Federat : 2  Saudi Arabia : 14  Ukraine : 3  United Kingdom : 9  
United States : 146  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা এই গাঁ আমার জন্মভূমি মা (সপ্তম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১১৬৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী