ওগো বসন্ত
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : আর এস গিরি
দেশ : India , শহর : হিঙ্গলগঞ্জ, পশ্চিমবঙ্গ

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , মার্চ
প্রকাশিত ১ টি লেখনী ১৩ টি দেশ ব্যাপী ৩১৮ জন পড়েছেন।
ওগো বসন্ত
যদি   তোমার কৃষ্ণচূড়া শিমুল সাজের 
লাজুক রাঙা প্রেমের পরশে 
পাগল হয়ে ছুটে আসি,
তোমার নয়ন মেলে দেখবে তো |
আমায় ভালোবাসবে তো ||

      ওগো বসন্ত
যদি     তোমার ফাগুনের
এক পশলা ছোঁয়াচে ভালোবাসার আঘাত
লাল হলুদ সবুজের বাগানে
আম্র কাঁঠালের মুকুলের 
আতর মাখা আঁচলের সুবাসে
বিরহী যক্ষের মতো 
তোমার প্রেমে উন্মাদ হয়ে যাই,
তবে    তোমার রূপোলি রোদ্দুরে 
কপাট খুলে
লাজুক রাঙা বদনে
আগের মতো হাসবে তো |
আমায় ভালোবাসবে তো ||
রচনাকাল : ২২/৩/২০২১
© কিশলয় এবং আর এস গিরি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 5  Europe : 1  France : 3  Germany : 6  India : 128  Ireland : 4  Japan : 2  Poland : 1  Saudi Arabia : 17  
United Kingdom : 12  United States : 133  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 5  Europe : 1  France : 3  
Germany : 6  India : 128  Ireland : 4  Japan : 2  
Poland : 1  Saudi Arabia : 17  United Kingdom : 12  United States : 133  
Vietnam : 2  
© কিশলয় এবং আর এস গিরি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ওগো বসন্ত by R S Giri is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৫০৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী