অন্বেষণ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : হিরণ্ময় দত্ত
দেশ : India , শহর : হাবরা, পশ্চিমবঙ্গ

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৩১ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ১১৫২৬ জন পড়েছেন।
শিরোনাম : অন্বেষণ
কলমে✍️ : হিরণ্ময় দত্ত
১৮/০৩/২০২১

পথে ঘাটে লোকের মাঝে
খুঁজে ফিরি তারে।
কোথায় গেলে দেখা হবে
কেউ কী বলতে পারে!

খুঁজে ফিরি লোকালয় 
আর পাহাড়, নদী, বন।
মরুভূমি,গহীন সাগর তলে
করেছি অন্বেষণ।

সকাল বেলা খোঁজা শুরু
ফিরতে আঁধার রাতি।
সবার ঘরে জ্বলে আলো
জ্বলে না মোর বাতি।

বিরহ জ্বালায় জ্বলে মরে
আমার উদাসীন মন।
প্রিয়া বিনা হতাশায় ভরা
এই পোড়া জীবন!

একলা ঘরে বসে ভাবি
কোথায় তারে পাব।
যদি যেতে হয় জাহান্নামে
তবুও সেথা যাব।

স্বপ্নে এসে কহে মোর প্রিয়ে
বৃথা খোঁজ হেথাহোথা।
অন্তর মাঝে দেখ একবার
পাবে মোরে তুমি সেথা।
      ******
© Reserved

(রচনাকাল : ১৪/০২/২০২১)
রচনাকাল : ২১/৩/২০২১
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 7  Europe : 23  France : 2  Germany : 9  India : 150  Indonesia : 1  Iran, Islamic R : 1  Ireland : 2  Japan : 5  
Netherlands : 1  Russian Federat : 2  Saudi Arabia : 22  Ukraine : 3  United Kingdom : 16  United States : 168  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 7  Europe : 23  France : 2  
Germany : 9  India : 150  Indonesia : 1  Iran, Islamic R : 1  
Ireland : 2  Japan : 5  Netherlands : 1  Russian Federat : 2  
Saudi Arabia : 22  Ukraine : 3  United Kingdom : 16  United States : 168  
Vietnam : 2  
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অন্বেষণ by Hiranmay Dutta is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮১৭৪৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী