পলাশের ডাক
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : হিরণ্ময় দত্ত
দেশ : India , শহর : হাবরা, পশ্চিমবঙ্গ

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৩১ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ১১৫৩৬ জন পড়েছেন।
শিরোনাম  : পলাশের ডাক
কলমে✍️  : হিরণ্ময় দত্ত
২০/০৩/২০২১

আয় না রে সই
বাঁধন হারাই
আজ দু'জনে ফাগুন দিনে।

মন জুড়ে তুই
খুশির চড়ুই
প্রাণ আনচান তোরে বিনে।

বুঝিনা কী কারণ
এ তনু মন
জ্বলে মরে প্রেম অনলে

ডাকে ওই শোন
পলাশ বন
দখিনা দুয়ার গেছে খুলে।

আয় সখী আয়
দ্বিধা সরায়
আয় না রে তুই লাজ ভুলে।

আজ ফাগুন বেলায়
আয় ছুটে আয়
রাঙা হই মোরা আজ দোলে।

ভুলে দিগ্বিদিক
ঠিক বেঠিক
তোর মন যমুনায় হব বানভাসি।

ফাগুন সব নিক
রাঙিয়ে দিক
বাসন্তিকায় মন-প্রাণ খুশি।
        ******
© Reserved
রচনাকাল : ২০/৩/২০২১
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 5  China : 9  Europe : 24  France : 1  Germany : 6  India : 153  Ireland : 1  Morocco : 1  
Pakistan : 1  Saudi Arabia : 17  Ukraine : 1  United Kingdom : 13  United States : 128  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 5  China : 9  
Europe : 24  France : 1  Germany : 6  India : 153  
Ireland : 1  Morocco : 1  Pakistan : 1  Saudi Arabia : 17  
Ukraine : 1  United Kingdom : 13  United States : 128  Vietnam : 4  
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পলাশের ডাক by Hiranmay Dutta is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮১৭৪৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী