তুমি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : হিরণ্ময় দত্ত
দেশ : India , শহর : হাবরা, পশ্চিমবঙ্গ

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৩১ টি লেখনী ৫৪ টি দেশ ব্যাপী ১০৮১৩ জন পড়েছেন।
Hiranmay Dutta
বিভাগ       : কবিতা
শিরোনাম  : তুমি
কলমে ✍️ : হিরণ্ময় দত্ত
০৩/০৩/২০২১

মাত্রাবৃত্ত ছন্দ (৫+৫+৫+২)

তোমার চোখে হয়তো আমি
ফুরিয়ে গেছি আজ।
জীবন খানি বিষাদে ভরা
করুণ তার সাজ।

সব সময় কাজের তাড়া
কথা বল না আর ।
মনের মাঝে ছটফটানি
দেখা পাওয়া ভার।

তুমি অনেক বদলে গেছ
আগের মতো নেই।
আমি কিন্তু একই আছি
আগের মতো সেই।

তোমায় নিয়ে কথার মালা
গাঁথি মনের মাঝে।
তোমায় নিয়ে কবিতা লিখি
আমি সকাল সাঁঝে।

তোমার ছবি তোমার কথা 
মনের মাঝে আসে।
মন ভীষণ উতলা হয়
তোমায় চায় পাশে।

চোখের কোণে অশ্রু ঝরে
একলা বসে ঘরে।
বিরহে মন মুষড়ে পড়ে
দেখা পাবার তরে।

মনের কথা মনের মাঝে
গুমরে কেঁদে মরে।
আর তো তুমি ডাকো না মোরে
আগের মতো করে।

তোমায় আমি বেসেছি ভালো
তোমার সুখে সুখী।
তোমার চোখে জল দেখলে
আমার মন দুখী।
      ******
রচনাকাল : ০১/০৩/২০২১
© Reserved
রচনাকাল : ২০/৩/২০২১
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 5  Europe : 24  France : 1  Germany : 9  Hungary : 1  India : 138  Ireland : 1  Japan : 3  Malta : 1  
Moldova, Republ : 1  Russian Federat : 4  Saudi Arabia : 21  Ukraine : 3  United Kingdom : 12  United States : 142  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 5  Europe : 24  France : 1  
Germany : 9  Hungary : 1  India : 138  Ireland : 1  
Japan : 3  Malta : 1  Moldova, Republ : 1  Russian Federat : 4  
Saudi Arabia : 21  Ukraine : 3  United Kingdom : 12  United States : 142  
Vietnam : 3  
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
তুমি by Hiranmay Dutta is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৫১৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী