ফাগুনের গান
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : হিরণ্ময় দত্ত
দেশ : India , শহর : হাবরা, পশ্চিমবঙ্গ

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৩১ টি লেখনী ৫৪ টি দেশ ব্যাপী ১০৮০৫ জন পড়েছেন।
Hiranmay Dutta
বিভাগ       : কবিতা
শিরোনাম  : ফাগুনের গান
কলমে ✍️ : হিরণ্ময় দত্ত
১১/০৩/২০২১

শিমুল পলাশের লালের ছোঁয়া
মনেতে লাগায় আগুন।
দখিনা বাতাস কানে কানে বলে 
এসেছে আজিকে ফাগুন।

আজ বসন্তে বিদায় লয়েছে 
পাতা খসানোর সময়।
শাখায় শাখায় উঁকিঝুঁকি দেয়
কত নতুন কিশলয়।

বিরহী কোকিল কাতর স্বরে
ডাকিছে ক্ষণে ক্ষণে।
বিরহী মন আজিকে উচাটন
প্রিয়ার সনে মিলনে।

বাতাবি লেবু, সহকারে মুকুল
থরে থরে গেছে ভরে।
শাল মহুয়ার ফুলের গন্ধ
মন কে মাতাল করে।

শুকনো মাটির বুক ফুঁড়ে উঠে
তৃণরা মাথা তোলে।
আবিরের ফাগে রাঙা হবে সবে
খুশিতে রঙে দোলে।

রঙ-বেরঙের রঙের খেলায়
আজ মনে মাতন লাগে।
প্রিয়ার মন কে রাঙাতে চায়
ফাগুনের রঙিন ফাগে।
           ******
© Reserved
রচনাকাল : ২০/৩/২০২১
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 4  Europe : 1  France : 2  Germany : 5  India : 145  Iran, Islamic R : 1  Ireland : 3  Jordan : 1  
Lithuania : 1  Philippines : 1  Saudi Arabia : 16  United Kingdom : 13  United States : 116  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 4  Europe : 1  
France : 2  Germany : 5  India : 145  Iran, Islamic R : 1  
Ireland : 3  Jordan : 1  Lithuania : 1  Philippines : 1  
Saudi Arabia : 16  United Kingdom : 13  United States : 116  Vietnam : 3  
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ফাগুনের গান by Hiranmay Dutta is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৯৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী