মনোবিকৃতি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : হিরণ্ময় দত্ত
দেশ : India , শহর : হাবরা, পশ্চিমবঙ্গ

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৩১ টি লেখনী ৫৪ টি দেশ ব্যাপী ১০৮০০ জন পড়েছেন।
Hiranmay Dutta
শিরোনাম  : মনোবিকৃতি
কলমে ✍️ : হিরণ্ময় দত্ত
১৮/০৩/২০২১

আগে তোমার মনে কত গল্প কথার তুফান,
ক্ষণিকের সেই উথালপাথালে ছিল প্রেমের বান।
বন্য প্রেমের আদিমতায় উন্মত্ত ছিল চিত্ত,
সেদিনের সেই আচরণ বুঝিনি কীসের নিমিত্ত!
পুরোনো স্মৃতি আজও মনের মাঝে সুপ্ত,
শরীরের শিরা উপশিরায় গভীর গোপনে গুপ্ত।
সময়ের সাথে ‌সাথে ধীরে ধীরে প্রেম লুপ্ত,
মনের মাঝে বাসনা আজ কেমন ক্ষয়াটে বিলুপ্ত।
কথায় কথায় অস্বাচ্ছন্দ্য, অসম্মানিত,
কবিতায় তোমার মনে দ্বিধাদ্বন্দ্ব, জন্মায় ক্ষত।
জীবন কখনও থেমে থাকে না এটাই রীতি,
চলে গিয়ে রেখে গেলে তিক্ত অভিজ্ঞতার স্মৃতি।
পাষাণী হৃদয়ে পাইনি কোনো স্বীকৃতি,
বিকারগ্রস্ত মূক ও বধির মনের চরম বিকৃতি।
সেদিনের সব তবে কী অভিনয় তোমার?
হয়তো প্রেমের খেলাটা তোমার মনের বিকার!
               ******
© Reserved
রচনাকাল : ২০/৩/২০২১
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 3  Europe : 1  France : 1  Germany : 9  India : 153  Japan : 1  Netherlands : 1  Russian Federat : 1  Saudi Arabia : 15  
Ukraine : 2  United Kingdom : 13  United States : 139  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 3  Europe : 1  France : 1  
Germany : 9  India : 153  Japan : 1  Netherlands : 1  
Russian Federat : 1  Saudi Arabia : 15  Ukraine : 2  United Kingdom : 13  
United States : 139  Vietnam : 2  
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মনোবিকৃতি by Hiranmay Dutta is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৯১
  • প্রকাশিত অন্যান্য লেখনী