গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা এই গাঁ আমার জন্মভূমি মা (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩৩৪৬ জন পড়েছেন।
Lakshman Bhandary
গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা
এই গাঁ আমার জন্মভূমি মা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে স্নেহছায়া আছে যে মাটির মায়া
গাঁ আমার মায়ের সমান,
পূবদিকে রবি উঠে ফুলশাখে ফুল ফুটে
প্রভাতপাখিরা গাহে গান। 

আমাদের ছোট গাঁয়ে সবুজ তরুর ছায়ে
আছে কত মাটির কুটির,
রাঙাপথে সারি সারি চলিছে গরুর গাড়ি
এসে থামে অজয়ের তীর।

এ গাঁয়ের মাঝখানে মুদির এক দোকানে
সারাদিন বেচাকেনা চলে,
কেহ কিনে আটা চাল কেহ কিনে তেল ডাল
ক্রেতা সব আসে দলে দলে।

নয়ন দিঘির ঘাটে ছেলেরা সাঁতার কাটে
গাঁয়ের বধূরা করে স্নান,
দিনশেষে বিকাল হলে সূর্য ঢলে অস্তাচলে
দিবসের হয় অবসান।

সাঁঝের আঁধার নামে মাঝরাতে এই গ্রামে
পথের বাঁকে ডাকে শেয়াল,
রাত্রি কাটে ভোর হয় পূর্বদিকে সূর্যোদয়
আসে এক নতুন সকাল।

রচনাকাল : ১৯/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Austria : 1  Canada : 4  China : 9  Europe : 3  France : 4  Germany : 6  India : 168  Ireland : 5  Japan : 1  Latvia : 1  
Lithuania : 1  Russian Federat : 3  Saudi Arabia : 18  Ukraine : 2  United Kingdom : 12  United States : 169  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Austria : 1  Canada : 4  China : 9  Europe : 3  
France : 4  Germany : 6  India : 168  Ireland : 5  
Japan : 1  Latvia : 1  Lithuania : 1  Russian Federat : 3  
Saudi Arabia : 18  Ukraine : 2  United Kingdom : 12  United States : 169  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা এই গাঁ আমার জন্মভূমি মা (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫৬৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী