গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা এই গাঁ আমার জন্মভূমি মা (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩২২০ জন পড়েছেন।
Lakshman Bhandary
গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা
এই গাঁ আমার জন্মভূমি মা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

কোকিলের কুহুতান প্রভাত পাখির গান
সকালে সোনার রবি উঠে,
সোনা রোদ পড়ে ঝরে বাড়ির উঠান পরে
ফুলশাখে ফুলকলি ফুটে।

প্রভাত সময়কালে গোয়াল ঘরের চালে
কাকগুলো করে হাঁক ডাক।
বাড়ির বেড়ার কাছে আমড়ার গাছ আছে
মধুকর বেঁধেছে মৌচাক।

তরুশাখে পাখি সব করে কত কলরব
দূরে বাজে রাখালের বাঁশি,
পলাশের বনে বনে দেখে রং লাগে মনে
সেথা ফুল ফুটে রাশি রাশি।

অজয় নদীর ঘাটে ক্রমে ক্রমে বেলা কাটে
দিবসের হয় অবসান,
শালবন ঝোপঝাড় নামে সেথা অন্ধকার
থেমে যায় পাখিদের গান।

জোনাকিরা শুধু জ্বলে রজনী গভীর হলে
গোটা গ্রাম ঘুমে অচেতন,
শুনি আমি থেকে থেকে অজয় নদীর বাঁকে
শৃগালেরা করিছে ক্রন্দন।

রচনাকাল : ১৮/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 11  Europe : 22  France : 3  Germany : 10  India : 146  Ireland : 5  Lithuania : 1  Pakistan : 1  Russian Federat : 8  
Senegal : 1  Ukraine : 2  United Kingdom : 13  United States : 155  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 11  Europe : 22  France : 3  
Germany : 10  India : 146  Ireland : 5  Lithuania : 1  
Pakistan : 1  Russian Federat : 8  Senegal : 1  Ukraine : 2  
United Kingdom : 13  United States : 155  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা এই গাঁ আমার জন্মভূমি মা (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫১৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী