গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা এই গাঁ আমার জন্মভূমি মা (দ্বিতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩৯০৬ জন পড়েছেন।
গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা
এই গাঁ আমার জন্মভূমি মা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আমাদের ছোট গ্রাম সুখ শান্তি স্বর্গধাম
গাঁয়ের মাটিতে সোনা ফলে,
পূবদিকে রবি উঠে ফুল বনে ফুল ফুটে
ধেয়ে আসে অলি দলে দলে।

রাঙাপথে গরুগাড়ি দূর গাঁয়ে দেয় পাড়ি
এসে থামে অজয়ের ঘাটে,
সুশীতল নদীজল যাত্রীদের কোলাহল
বোঝা নিয়ে হাঁটুজলে হাঁটে।

আমাদের ছোট গাঁয়ে শীতল তরুর ছায়ে
ছোট ছোট শিশু করে খেলা,
গাঁয়ের পথের বাঁকে সবুজ তরুর শাখে
সারাদিন পাখিদের মেলা।

গ্রাম সীমানার কাছে ছোট এক দিঘি আছে
কচুরিপানায় গেছে ভরে,
কচুরিপানার পাশে মরাল মরালী ভাসে
সারাদিন দিঘিজলে চরে।

সাঁঝের আঁধার নামে আমাদের ছোট গ্রামে
চাঁদ উঠে দূরে বাঁশবনে,
শুভ্র জোছনার হাসি পড়ে ঝরে রাশি রাশি
তারা ফুটে সুনীল গগনে।

রচনাকাল : ১৭/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 8  Europe : 3  France : 4  Germany : 8  India : 136  Ireland : 6  Japan : 4  Lithuania : 1  Russian Federat : 5  
Saudi Arabia : 15  Ukraine : 2  United Kingdom : 10  United States : 162  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 8  Europe : 3  France : 4  
Germany : 8  India : 136  Ireland : 6  Japan : 4  
Lithuania : 1  Russian Federat : 5  Saudi Arabia : 15  Ukraine : 2  
United Kingdom : 10  United States : 162  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা এই গাঁ আমার জন্মভূমি মা (দ্বিতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭১৮২০
  • প্রকাশিত অন্যান্য লেখনী