গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা এই গাঁ আমার জন্মভূমি মা (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩৮৪১ জন পড়েছেন।
গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা
এই গাঁ আমার জন্মভূমি মা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে ছোট ঘর দূরে অজয়ের চর
রাঙাপথে তালদিঘি বাঁয়ে,
ছোট আমাদের গ্রাম পূণ্য জন্মভূমি ধাম
গ্রামখানি সবুজের ছায়ে।

আম কাঁঠালের বনে কোকিল আপন মনে
কুহু কুহু সারাদিন ডাকে,
তালগাছ ও সুপারি খেজুর গাছের সারি
পদ্মদিঘি রাঙাপথ বাঁকে।

শিমূল পলাশ গাছে ফুলে ফুলে ছেয়ে আছে
নদীধারে কাঁটা কুল বন,
অজয় নদীর চরে সোনালী আলোক ঝরে
পশ্চিমেতে লুকায় তপন।

সাঁঝের আঁধার নামে আমাদের ছোট গ্রামে
ঘরে ঘরে ধূপ দীপ জ্বলে,
ঘণ্টা বাজে কাঁসি বাজে গাঁয়ের মন্দির মাঝে
সারা গ্রাম মাতে কোলাহলে।

রাতি কাটে ভোর হয় শীতল সমীর বয়
পূবেতে অরুণ রবি উঠে,
পাখিরা তরুর শাখে কিচিমিচি উঠে ডেকে
ফুলবনে ফুলকলি ফুটে।

রচনাকাল : ১৬/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 10  Europe : 1  France : 2  Germany : 6  Greece : 1  India : 141  Ireland : 3  Lithuania : 1  Russian Federat : 8  
Saudi Arabia : 24  Ukraine : 2  United Kingdom : 11  United States : 135  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 10  Europe : 1  France : 2  
Germany : 6  Greece : 1  India : 141  Ireland : 3  
Lithuania : 1  Russian Federat : 8  Saudi Arabia : 24  Ukraine : 2  
United Kingdom : 11  United States : 135  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা এই গাঁ আমার জন্মভূমি মা (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭১৭৯৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী