বসন্ত আসিল আজি .....নবরূপে রূপে সাজি বসন্তের হৃদয় রাঙা কবিতা (দশমপর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০২১০২ জন পড়েছেন।
Lakshman Bhandary
বসন্ত আসিল আজি .....নবরূপে রূপে সাজি
বসন্তের হৃদয় রাঙা কবিতা (দশমপর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী

ষড়ঋতু শ্রেষ্ঠ বলি নাম ঋতুরাজ,
বসন্তের আগমন হেরি নব সাজ।
প্রকৃতি সেজেছে তাই নব রূপ সাজে,
এসেছে বসন্ত আজি এই ধরামাঝে।

মুকুলিত আম্রশাখে কোকিলেরা ডাকে,
শিমূল পলাশ বন অজয়ের বাঁকে।
কোকিলের ডাক শুনি ভরে উঠে মন,
পলাশের শোভা হেরি ভরে দু’নয়ন।

রাঙাপথে সারি সারি চলে গরুগাড়ি,
জল নিতে আসে বধূ পরি রাঙা শাড়ি।
পশ্চিমে লুকায় রবি অজয়ের চরে,
জল নিয়ে বধূ সব চলে নিজ ঘরে।

জনহীন নদীঘাট বহে সমীরণ,
বসন্তের কাব্যগীতি লিখিল লক্ষ্মণ।

রচনাকাল : ১৬/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 2  China : 6  Europe : 3  France : 2  Germany : 6  India : 117  Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  
Russian Federat : 7  Ukraine : 3  United Kingdom : 12  United States : 140  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 2  China : 6  Europe : 3  
France : 2  Germany : 6  India : 117  Lithuania : 1  
Netherlands : 1  Romania : 5  Russian Federat : 7  Ukraine : 3  
United Kingdom : 12  United States : 140  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বসন্ত আসিল আজি .....নবরূপে রূপে সাজি বসন্তের হৃদয় রাঙা কবিতা (দশমপর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১৬০৩
  • শুভ জন্মদিন
  • kushal
    kushal
  • প্রকাশিত অন্যান্য লেখনী