ঋতুরাজ বসন্ত
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৫৫ টি দেশ ব্যাপী ৩১৭৬৩ জন পড়েছেন।
Juthika Debnath
কবিতা# ঋতুরাজ বসন্ত

দুয়ার খুলে দেখ চেয়ে এল ঋতুরাজ
বনে বনে ফুলে পাতায় রঙ লেগেছে আজ।
বসন্তদূত গেয়ে উঠে মিলন তিয়াসে
কুহু কুহু গীত গায় ভরা মধুমাসে
শিমুল অশোক পলাশ রাঙে দিগন্ত লালে লাল
রক্তরাগে কি্ংশুক যেন জ্বালে রং মশাল।
জীর্ণ পাতা মর্ম রে ঝরে ঝরে সারা
শাখে শাখে কচিপল্লবে সবুজের ইশারা
প্রজাপতি দিশেহারা ফাগের রঙে মেশে
রং বেরঙের পাখা মেলে মত্ত আবেশে
দোলা লাগে নবপল্লবে দখিনা বাতাসে
ঝিরিঝিরি মৃদু ধ্বনি ভাসে আশপাশে
বকুলের সৌরভে আজি ভরে বনবীথি
ফাগুনের দোল পূর্ণিমায় পূর্ণ মিলনতিথি।
রচনাকাল : ১৪/৩/২০২১
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 14  France : 2  Germany : 5  India : 140  Japan : 5  Lithuania : 1  Russian Federat : 4  Saudi Arabia : 20  
Ukraine : 1  United Kingdom : 14  United States : 160  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 14  France : 2  
Germany : 5  India : 140  Japan : 5  Lithuania : 1  
Russian Federat : 4  Saudi Arabia : 20  Ukraine : 1  United Kingdom : 14  
United States : 160  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ঋতুরাজ বসন্ত by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২৭৪৩২
  • প্রকাশিত অন্যান্য লেখনী