মধুর অনুভূতি
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : দীনবন্ধু দাস
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , ফেব্রুয়ারী
প্রকাশিত ১৯ টি লেখনী ৪৩ টি দেশ ব্যাপী ৮৬০৬ জন পড়েছেন।
মা গো তোমার  গর্ভে বসে 
  ভেবেছিলাম  পৃথিবী কেমন?
সেই পৃথিবী   দেখে সার্থক হবে
        আমারও  জীবন ।
কত না প্রশ্ন    ছিল আমার 
    পৃথিবী কে  নিয়ে,
সব প্রশ্নের   উত্তর পেয়েছি 
    তোমায়  পেয়ে।
ধরনীর বুকে   এনেছো তুমি 
    আমায় স্ব যতনে,
যেদিন প্রথম  দেখেছিলাম মুখটি            
   তোমার,    আমার দু নয়নে ।
খুশিতে মন  চেয়েছিল বায়ু হয়ে বইতে
    মেঘ হয়ে হারাতে, মেঘের কোলে,
 মিশে যেতে        দিগন্তের ঐ  
      মুক্তঝরা অতিন্দ্রিয়  আঁচলে ।
তোমার হাসি ছাড়া    তাকিয়ে দেখিনি 
                     অন্য দিকে,
এ যে মুক্তঝরা      চাঁদের আলো 
          ঝরছে    চতুর্দিকে  ।
       ফুলেরা         আজ   
        করছে মাথা       নত,
        হবে না           সুন্দর 
       আমার মায়ের    মতো ।
     পাখিরাও            আজ
          নীরব    রয়েছে,
   একটি মধুর         গান আজ
      আমায়      শুনিয়েছে ।
    মায়ের  জন্য       আজ আমি 
                       গর্বিত,
     সকল প্রাণী             তাই
      আমার জন্য      ঈর্ষিত।।।।।।
রচনাকাল : ১১/৩/২০২১
© কিশলয় এবং দীনবন্ধু দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 10  Europe : 24  France : 2  Germany : 6  Hungary : 5  India : 142  Ireland : 2  Lithuania : 1  Morocco : 1  
Russian Federat : 6  Saudi Arabia : 20  Sweden : 1  Ukraine : 2  United Kingdom : 11  United States : 160  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 10  Europe : 24  France : 2  
Germany : 6  Hungary : 5  India : 142  Ireland : 2  
Lithuania : 1  Morocco : 1  Russian Federat : 6  Saudi Arabia : 20  
Sweden : 1  Ukraine : 2  United Kingdom : 11  United States : 160  
Vietnam : 4  
কবি পরিচিতি -
                          দীনবন্ধু দাস পূর্ব বর্ধমান জেলার রামপুর গ্রামে ১০ই মে মাসে জন্মগ্রহণ করেন।

বর্তমানে উনি বাংলায় স্নাতক বিভাগে পাঠরত। উনি ওনার ঠাকুরদা 'শ্রী হারাধন দাস' এর কাছে সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন। 

এসবের পাশাপাশি বাগান তৈরি করা এবং গান-আঁকার প্রতি তার শখ আছে। 
                          
© কিশলয় এবং দীনবন্ধু দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মধুর অনুভূতি by Dinabandhu DAS is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৭৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী