মনন
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : দীনবন্ধু দাস
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , ফেব্রুয়ারী
প্রকাশিত ১৯ টি লেখনী ৩৮ টি দেশ ব্যাপী ৭৮৯৩ জন পড়েছেন।
যাই আসে মনে,
     তাই লিখি কলমে ।
তাই খাতার পাতায় ছন্দ লয়ে,
      চাই আমি কবিতা লিখতে ।
সকাল সন্ধ্যা বসে ঘরের কোণে,
         চিন্তা করি মনে মনে ।
যত ভাবি ততই ভুলি,
      পাই না ভেবে লেখার মতো কথা গুলি।
প্রথম আমি ভেবেছিলাম,
       কবিতা লেখা বড়ই সোজা ।
লিখতে বসে হঠাৎ দেখি,
     চোখে আমার ভেসে ওঠে হলুদ
            ফুলের সাজি ।
তবু ভাবি খাতার পাতায় লিখতে হবে
                 কিছু,
      তা নাহলে সবার কাছে হবে    
                 মাথা নিচু ।
ভাবছি এখন, ভাবছি শুধু,
              খুঁজছি কেবল শব্দ ।
পাব কিনা জানি না,
        তবুও আমি এহাল ছাড়বো না ।
অনেক ভেবে চিন্তা করে,
         লিখি খাতার পাতাতে ।
ডাক্তারা আজ কসাই সেজে,
      মৃত মানুষের প্রাণ খোঁজে  ।
মরছে মানুষ ভেজাল খাবার খেয়ে,
    গেল বাজার জাল ঔষধে ছড়িয়ে ।
সহে নাকো আর যে,
    ওই সব অমানুষের কাণ্ড দেখে ।।।
রচনাকাল : ১১/৩/২০২১
© কিশলয় এবং দীনবন্ধু দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 11  Europe : 24  France : 3  Germany : 3  India : 130  Ireland : 2  Japan : 1  Lithuania : 1  Poland : 1  
Russian Federat : 6  Saudi Arabia : 19  Singapore : 1  Sweden : 1  Ukraine : 2  United Kingdom : 8  United States : 146  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 11  Europe : 24  France : 3  
Germany : 3  India : 130  Ireland : 2  Japan : 1  
Lithuania : 1  Poland : 1  Russian Federat : 6  Saudi Arabia : 19  
Singapore : 1  Sweden : 1  Ukraine : 2  United Kingdom : 8  
United States : 146  Vietnam : 4  
কবি পরিচিতি -
                          দীনবন্ধু দাস পূর্ব বর্ধমান জেলার রামপুর গ্রামে ১০ই মে মাসে জন্মগ্রহণ করেন।

বর্তমানে উনি বাংলায় স্নাতক বিভাগে পাঠরত। উনি ওনার ঠাকুরদা 'শ্রী হারাধন দাস' এর কাছে সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন। 

এসবের পাশাপাশি বাগান তৈরি করা এবং গান-আঁকার প্রতি তার শখ আছে। 
                          
© কিশলয় এবং দীনবন্ধু দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মনন by Dinabandhu DAS is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪২১৩০৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী