কষ্ট
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : দীনবন্ধু দাস
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , ফেব্রুয়ারী
প্রকাশিত ১৯ টি লেখনী ৩৮ টি দেশ ব্যাপী ৭৭৮৮ জন পড়েছেন।
আবার আসবো ফিরে এই সুন্দর পৃথিবীতে 
এখন আমি চলে যাই অন্য জগতে।।
আর নেইকো কোন ভালোবাসা এই সুন্দর পৃথিবীতে 
      শুধু ঝামেলা আর দাঙ্গা      
মানুষের রক্ত নিয়ে শুধু খেলা করা।।
রাজনীতির নেতারা সব টাকা লুটে নিয়ে 
যক্ষের ধনের মতো আগলে রাখে 
        বিদেশ ব্যাংকে।।                  
টাকার অভাবে গরিব মানুষেরা ব্যাধির জ্বালায়
     ছটফট করে, যায় হাসপাতালে।।
ডাক্তার বাবুর লেখা ওষুধের দাম শুনে
জলভরা চোখে ফিরে আসে বাড়িতে।।
আজকে প্রাচীর গড়া ভিন্ন 
পৃথিবীর মানুষের মনও হয়েছে আজ নিকৃষ্ট।।
ভয় নিয়ে দিন কাটে নিত্য 
এই বুঝি ভেসে এলো 
ধর্ষিতা নারীর আর্তনাদের ধ্বনি।।
তাই দেখে, হাহাকার করে ওঠে গরিব মানুষেরা 
মুখে বলে ওঠে, কবে ফিরে পাব সেই  স্বাধীনতা।।
তাই শুনে আমার বুক কেঁপে ওঠে 
আর ভাবি কেন থাকি নিরব পৃথিবীতে।।
সবাই মিলে স্বাধীনতা কে আবার 
       আনবো ফিরে।।
কিন্তুু সবাই হয় না জোট মরণের ভয়ে 
          সবাই থাকে নিরবে।।
আবার আসবো ফিরে এই সুন্দর পৃথিবীতে 
এখন আমি চলে যাই অন্য জগতে।।
যখন থাকবে না বিদ্রোহ আর দাঙ্গা 
থাকবে শুধু শান্তি আর ভালোবাসা।।
আবার আসবো ফিরে এই সুন্দর পৃথিবীতে 
এখন আমি চলে যাই অন্য জগতে।।।
রচনাকাল : ১১/৩/২০২১
© কিশলয় এবং দীনবন্ধু দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 10  Europe : 1  France : 2  Germany : 3  Hungary : 1  India : 106  Ireland : 4  Japan : 2  Russian Federat : 7  
Saudi Arabia : 19  Sweden : 1  Ukraine : 2  United Kingdom : 8  United States : 107  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 10  Europe : 1  France : 2  
Germany : 3  Hungary : 1  India : 106  Ireland : 4  
Japan : 2  Russian Federat : 7  Saudi Arabia : 19  Sweden : 1  
Ukraine : 2  United Kingdom : 8  United States : 107  Vietnam : 4  
কবি পরিচিতি -
                          দীনবন্ধু দাস পূর্ব বর্ধমান জেলার রামপুর গ্রামে ১০ই মে মাসে জন্মগ্রহণ করেন।

বর্তমানে উনি বাংলায় স্নাতক বিভাগে পাঠরত। উনি ওনার ঠাকুরদা 'শ্রী হারাধন দাস' এর কাছে সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন। 

এসবের পাশাপাশি বাগান তৈরি করা এবং গান-আঁকার প্রতি তার শখ আছে। 
                          
© কিশলয় এবং দীনবন্ধু দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কষ্ট by Dinabandhu DAS is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৮৬০৪৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী