বসন্ত আসিল আজি .....নবরূপে রূপে সাজি বসন্তের হৃদয় রাঙা কবিতা (ষষ্ঠ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩৩২৪ জন পড়েছেন।
বসন্ত আসিল আজি .....নবরূপে রূপে সাজি
বসন্তের হৃদয় রাঙা কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী

[বসন্তের আগমনে সেই রূপ পাল্টে যায় মুহূর্তে। পৃথিবী নতুন রূপে জেগে ওঠে, প্রকৃতিতে প্রাণ ফিরে আসে; শীতের নীরব পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে কুঞ্জবন; বৃক্ষের শুষ্ক শাখার পল্লব কন্দরে চোখ মেলে সুগন্ধি ফুলের বাহার; মধুলোভী মৌমাছিরা মকরন্দের খোঁজে ফুলের চারপাশে গুঞ্জরণ করে; এরই ফাঁকে তারা ঘটিয়ে দেয় পুষ্পে-পুষ্পে বিবাহ, স্ত্রী ও পুরুষ ফুলের মিলন। এই সব মনোরম দৃশ্য আমাদের দৃষ্টিকে পরিতৃপ্তি দান করে।]

বসন্ত আসিল আজি নব কিশলয়,
তরুশাখে পত্রবৃন্তে বিকশিত হয়।
প্রভাতে অরুণ রবি ছড়ায় কিরণ,
তরুশাখে পাখিদের মধুর মিলন।

রাঙাপথ পাশে হেরি পুষ্পিত কানন,
পুঞ্জে পুঞ্জে আসে অলি করে গুঞ্জরন।
আম্রকুঞ্জে কোকিলের শুনি কুহুতান,
বসন্তের দূত গাহে বসন্তের গান।

শিমূল পলাশ বন অজয়ের কূলে,
বসন্তের আগমনে ভরা ফুলে ফুলে।
দখিনা বাতাস বয় ছড়ায় সুবাস,
ফুলের সৌরভে ভরে উঠে চারিপাশ।

বসন্তের কাব্যপাঠে ভরে উঠে মন,
সুললিত ছন্দে কাব্য লিখিল লক্ষ্মণ।

রচনাকাল : ১০/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 6  Europe : 2  France : 3  Germany : 9  India : 141  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 5  
Saudi Arabia : 12  Thailand : 1  Ukraine : 3  United Kingdom : 15  United States : 141  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 6  Europe : 2  
France : 3  Germany : 9  India : 141  Pakistan : 1  
Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 12  Thailand : 1  
Ukraine : 3  United Kingdom : 15  United States : 141  Vietnam : 3  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বসন্ত আসিল আজি .....নবরূপে রূপে সাজি বসন্তের হৃদয় রাঙা কবিতা (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫৫৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী