আজকের দুর্গা, আজকের নারী
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৫৩ টি দেশ ব্যাপী ৪৬৫৫২ জন পড়েছেন।
কে বলে তুই কৈলাশে তে
আবার যাবি ফিরে
কে বলে তুই একটি বছর
আসবি আবার পরে?
কে বলে তোর সিংহ বাহন
দশ হাতে তোর অস্ত্র
কে বলে তুই অসুর কে বধ
করতে শুধুই ব্যাস্ত।?
কে বলে তুই মহামায়া
যায়না দেখা তোকে
আমি তো রোজ পথে ঘাটে
দেখি খালি চোখে।
কখনো দেখি কারখানাতে
মাথায় বোঝা নিয়ে
কখনো দেখি স্টেশন ধারে
দাড়িয়ে লাইন দিয়ে।
কখনো দেখি ফুটপাতে তুই
পাগলি ভিখারিনী
কখনো দেখি শপিং মলে
তুই যে মায়াবিনী।
কখনো দেখি দুর্গা শিশু
পথের ধারে পরে
সদ্যোজাত তুমিই উমা
স্থান পাও অস্থাকুড়ে।
কোথাও তুমি নারী হয়েও
সকল বোঝা বও
কোথাও তুমি ঘরের বধূর
জায়গা করে নাও।
সন্তানদের বইয়ের বোঝা
তোমার কাঁধেই থাকে
বড়ো হয়ে তারাই তোমায়
আড়াল করে রাখে।
কখনো দেখি চাষের মাঠে
বুনতে ধানের চারা
কখনো দেখি রাজনীতিতে
তুমি যে আত্মহারা।
কখনো খাকি উর্দি গায়ে
আইন রক্ষা করো
কখনো প্লেনের চালিকা হয়ে
আকাশ পানে ওড়ো।
তুমিই আবার ধর্ষিতা হও 
পথে ঘাটে প্রান্তরে
শিশুর মুখের অন্ন জোগাতে
তুমিই থাকো অনাহারে।
নারী রূপে আসল দুর্গা 
আছে সকল ঘরে
তবুও পূজোর প্যান্ডেলেতে
কেমন লাইন পড়ে।
কল্প দুর্গা তোমায় সবাই
মা রূপে তে চায়
কন্যা রূপে আসলে তুমি
ভীষণ কষ্ট পায়।
দেবী রূপে তোমায় পূজি
পায়েতে দিই ফুল
ঘরের দুর্গা পায়না আদর
আজব মানব কূল।
রচনাকাল : ১০/৩/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 4  Europe : 23  France : 2  Germany : 1  India : 103  Japan : 2  Russian Federat : 5  Saudi Arabia : 12  Sweden : 1  
Ukraine : 3  United Kingdom : 8  United States : 171  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 4  Europe : 23  France : 2  
Germany : 1  India : 103  Japan : 2  Russian Federat : 5  
Saudi Arabia : 12  Sweden : 1  Ukraine : 3  United Kingdom : 8  
United States : 171  Vietnam : 1  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আজকের দুর্গা, আজকের নারী by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১১৯৪২৮১
  • প্রকাশিত অন্যান্য লেখনী