ভালোবাসি তোমাকে এটাইতো শেষ কথা নয়
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মনি রায় ঘোষ
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জুলাই
প্রকাশিত ৪৮ টি লেখনী ৫৭ টি দেশ ব্যাপী ৪৪৪৩৮ জন পড়েছেন।
Moni Roy Ghosh
তাকে কতটুকু চেন তুমি? কতবার দেখেছ তাকে?
এলো চুলে দেখেছিলে দু এক বার।
দু একবার তাকিয়েছিলে তার কাজল কালো চোখের দিকে।
হয়ত বা আলতা পায়ে চলার পথে তার পা দুখানি দেখেছিলে।
ওইটুকুতেই তোমার মনের এমন উথাল পাতাল দশা?
সে কেমন, তার কেমন ধারা স্বভাব, কিছু কি জানো তুমি?
কি তার ভাল লাগে, কি তার মন্দ লাগে সেসব কি জানা আছে তোমার?
জান কি তার কোন রঙ পছন্দ?
সে গান ভালবাসে কিনা?
তার ওই চোখের দিকে তাকিয়ে তার স্বপ্ন গুলোকে পড়ে দেখেছ কখনো?
নাকি শুধুই তার রুপ দেখেছো, তার চোখের কাজল দেখেছো, তার পায়ের আলতা দেখেছো।
তারপরেই তাকে 'ভালবাসি' বলতে ছুটেছো।
তাকে নিজের করে পাবার নেশায় মত্ত হয়েছো, আমৃত্যু এই অনুভূতি বয়ে বেড়াতে পারবে তো?
আজীবন তার জন্য এই ভালবাসা থাকবে তো?
তার রুপ তো চিরকালের নয়।
সেতো মরীচিকা।
প্রকৃতির নিয়ন্ত্রণে তার ক্ষয় হবে।
তার রুপের সাথে সাথে তোমার ভালবাসারও কি মৃত্যু ঘটবে সেদিন?
যদি তাই হয় তবে তা ভালবাসা নয়,
ছিলনা কখনোই।
ছিল কাম, ছিল ক্ষনিকের মোহ.....
"ভালবাসি তোমাকে" এটাই তো শেষ কথা নয়।
জীবনের শেষ দিন পর্যন্ত এই অনুভূতিটুকু বাঁচিয়ে রাখতে হয়।
রচনাকাল : ১০/৩/২০২১
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 2  Canada : 11  China : 4  Europe : 24  France : 4  Germany : 4  Hungary : 3  India : 201  Ireland : 14  Japan : 1  
Kuwait : 1  Latvia : 1  Lithuania : 1  Netherlands : 1  Philippines : 1  Romania : 6  Russian Federat : 4  Saudi Arabia : 19  Sweden : 1  Ukraine : 4  
United Kingdom : 10  United States : 215  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 2  Canada : 11  China : 4  Europe : 24  
France : 4  Germany : 4  Hungary : 3  India : 201  
Ireland : 14  Japan : 1  Kuwait : 1  Latvia : 1  
Lithuania : 1  Netherlands : 1  Philippines : 1  Romania : 6  
Russian Federat : 4  Saudi Arabia : 19  Sweden : 1  Ukraine : 4  
United Kingdom : 10  United States : 215  
কবি পরিচিতি -
                          মনি রায় ঘোষ ৮ ই ফেব্রুয়ারি, বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে, খুব ছোটবেলায় তাঁর পরিবার কোলকাতা পাড়ি দিয়ে এখন কোলকাতার সোদপুর নিবাসী।

খুব ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা আর সেই থেকেই লেখার জগতে পদার্পণ। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার জন্মস্থান বাংলাদেশ থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং অনুগল্প লেখেন। এছাড়াও অনলাইন পত্র পত্রিকাতেও তার লেখা পাওয়া যায়। 
                          
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ভালোবাসি তোমাকে এটাইতো শেষ কথা নয় by Moni Roy Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৮৬০৩৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী