বিশ্ব নারী দিবসের কবিত(দ্বিতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩৪০৫ জন পড়েছেন।
Lakshman Bhandary
বিশ্ব নারী দিবসের কবিতা(দ্বিতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

সারা বিশ্বের কল্যাণকর যাহা কিছু মহীয়ান,
পুরুষের সাথে সাথে আছে নারীদের অবদান।
করিছে সংগ্রাম দেশহিতে অস্ত্র ধরি নিজহাতে,
সমান তালে যুঝিছে নারী পুরুষের সাথে সাথে।

গৃহকোণে বন্দী নয় তারা উঠিছে হিমালয় চূড়ে,
নারী জয়গান দিকে দিকে আজি সারা বিশ্বজুড়ে।
উঠিছে ভূধরে ভাসিছে সাগরে শূণ্যে উড়িছে বিমান,
করিছে সংগ্রাম শত্রুর সাথে নারীরা দাগিছে কামান।

শোর্যে বীর্যে জ্ঞান গরিমায় সর্বথা নারীর জয়,
জাগিছে অভয়াশক্তি মায়েরা নাহি ভয় নাহি ভয়।
এসোমা কল্যাণী জগত্জননী তুমি মা কল্যাণময়ী,
তুমি মা শক্তি মায়ের জাতি হও মাগো বিশ্বজয়ী।

কবিতার পাতায় কবি আমি গাই রমণীর জয়গান,
বিশ্ব নারী দিবসে জানাই তাদের শ্রদ্ধা ও সম্মান।

রচনাকাল : ৯/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 8  Europe : 22  France : 5  Germany : 13  India : 157  Indonesia : 1  Ireland : 8  Israel : 1  Japan : 2  
Lithuania : 1  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 10  Saudi Arabia : 16  Ukraine : 3  United Kingdom : 13  United States : 171  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 8  Europe : 22  France : 5  
Germany : 13  India : 157  Indonesia : 1  Ireland : 8  
Israel : 1  Japan : 2  Lithuania : 1  Pakistan : 1  
Romania : 5  Russian Federat : 10  Saudi Arabia : 16  Ukraine : 3  
United Kingdom : 13  United States : 171  Vietnam : 4  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বিশ্ব নারী দিবসের কবিত(দ্বিতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫৮৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী