বে-রঙ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : ইলা কর


কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , আগষ্ট
প্রকাশিত ১৪ টি লেখনী ৪৭ টি দেশ ব্যাপী ১৪২২৪ জন পড়েছেন।
"হ্যালো মুকু! এই দেখ আমার বাবা আমার জন্য রঙ আর পিচকিরি এনেছে!" ভিডিও কলে দেখায় চিকু।

ছোট্ট মুকু এক ছুটে ফোন নিয়ে মাকে দেখায় আর বলে "আমার বাবা কখন আসবে রঙ, পিচকিরি নিয়ে?"

নীরব বিনিতা, আঁচলে চোখ মোছে, ছেলের কথার উত্তর দিতে পারেনা।

সীমান্ত, শহীদ - এসব কথা ছোট্ট মুকু বুঝবেনা, গতবছর এইদিনে রঙ পিচকিরি নিয়ে ফিরবে বলেছিল, ফিরেওছিল। তবে বে-রঙ কফিনে!

- "ওমা বলনা! কখন বাবা আসবে?"
- "এসেছিলেন তো, তুমি তো ঘুমাচ্ছিলে, এই নাও তোমার রঙ!"

নিজের কেনা রঙ ছেলেকে দেয়। দূরে কোথায় গান বাজে- "রাঙিয়ে দিয়ে যাও"......

বিনীতা ভাবে কবির রঙে সবার জীবন রঙিন হয়না কেন!
রচনাকাল : ৯/৩/২০২১
© কিশলয় এবং ইলা কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Canada : 7  China : 10  Europe : 1  France : 1  Germany : 9  India : 140  Ireland : 3  Japan : 2  
Lithuania : 1  Russian Federat : 2  Saudi Arabia : 14  Sweden : 1  Ukraine : 2  United Kingdom : 12  United States : 156  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Canada : 7  China : 10  
Europe : 1  France : 1  Germany : 9  India : 140  
Ireland : 3  Japan : 2  Lithuania : 1  Russian Federat : 2  
Saudi Arabia : 14  Sweden : 1  Ukraine : 2  United Kingdom : 12  
United States : 156  Vietnam : 4  
© কিশলয় এবং ইলা কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বে-রঙ by Ila Kar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩২৫৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী