রোজনামচা
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখিকা : মনি রায় ঘোষ
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জুলাই
প্রকাশিত ৪৮ টি লেখনী ৬৭ টি দেশ ব্যাপী ৪৮৪৭৪ জন পড়েছেন।
Moni Roy Ghosh
তোমার হাসিটুকুই না হয় দেখুক সবাই। তোমার কষ্ট গুলো, তোমার যন্ত্রণাগুলো না হয় লুকোনোই থাক। একান্ত তোমার ব্যক্তিগত হয়েই থাক।

এই যে তুমি হাসছো, পরিপাটি করে নিজেকে গুছিয়ে রেখেছো ঠিক যেমন সকলে চায়। ভেতরে যে ভেঙেচুরে চুরমার সেটা কি কেউ টের পায়?

পাবেও না। তুমি যে বড্ড যত্ন করে ভাঙচুরের শব্দ আড়াল করে রাখতে শিখে গেছো। তুমি হারবে না, হেরে গেলে চলবে না যে। সবাই হয়ত বলবে তুমি মুখোশধারী। দিনভর সবার কাছে ভালো আছি-র মুখোশ পরো তুমি। হ্যা মুখোশটা তোমার কাছে ভীষণ দরকারি। সবাই তোমার কাজল দেখুক, তোমার চোখের জলটুকু না হয় কাজলের আড়ালেই থাক। চোখের জল লুকোতে তুমি আজকাল ভীষণ পারদর্শী।

এই যে তোমায় সুখী ভেবে হিংসেও করে কেউ কেউ। তোমার খুব ভালো লাগে তাই না? তুমি মনে মনে হাসিতে ফেটে পড়ো। নিজেকে জয়ী মনে করো। তুমি পেরেছো তোমার "তুমি"টাকে লুকিয়ে রেখে একটা মিথ্যে কাঠামোকে "তোমার প্রতিরূপ" হিসেবে মেলে ধরতে তুমি পেরেছো।

ভেতরে ঝড় উঠুক, প্লাবন আসুক, সব তোলপাড় হয়ে যাক। ওপরে কেউ তার আঁচটুকুও পাবেনা। সবাই শুধুই তোমার হাসিমাখা মুখ দেখবে, গোছানো পরিপাটি একটা শক্ত কাঠামো দেখবে। সহানুভূতি দেখানোর এতটুকুও সুযোগ পাবেনা কেউ। আহা উহু করে মিথ্যে সান্ত্বনা দেওয়ারও কেউ সুযোগ পাবেনা। দিনের শেষে যখন সূর্যটা ঘরে ফিরবে তার কাজ মিটিয়ে, যখন ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যাবে চারদিক তখন তুমিও ঘরে ফিরবে। সারাদিন পড়ে থাকা মুখোশটা খুলে পাশে রাখবে। ভেতর থেকে টেনে বের করে আনবে তোমার আসল স্বত্তাটাকে। ততক্ষণে চোখের কাজল মুছে যাবে। গড়িয়ে পড়বে নোনা জল। নিজের কাছেই নিজেকে সপে দেবে তখন। সারারাত নিজেকে ভেঙেচুরে আবার একটা নতুন দিনের জন্য তৈরি করবে নিজেকে। 

শুরু হবে আবার একটা মুখোশপরা দিন।
রচনাকাল : ৯/৩/২০২১
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 6  Europe : 4  France : 4  Germany : 9  India : 186  Ireland : 9  Lithuania : 1  Nepal : 1  Russian Federat : 2  
Saudi Arabia : 19  Sweden : 1  Ukraine : 3  United Kingdom : 11  United States : 243  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 6  Europe : 4  France : 4  
Germany : 9  India : 186  Ireland : 9  Lithuania : 1  
Nepal : 1  Russian Federat : 2  Saudi Arabia : 19  Sweden : 1  
Ukraine : 3  United Kingdom : 11  United States : 243  Vietnam : 4  
লেখিকা পরিচিতি -
                          মনি রায় ঘোষ ৮ ই ফেব্রুয়ারি, বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে, খুব ছোটবেলায় তাঁর পরিবার কোলকাতা পাড়ি দিয়ে এখন কোলকাতার সোদপুর নিবাসী।

খুব ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা আর সেই থেকেই লেখার জগতে পদার্পণ। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার জন্মস্থান বাংলাদেশ থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং অনুগল্প লেখেন। এছাড়াও অনলাইন পত্র পত্রিকাতেও তার লেখা পাওয়া যায়। 
                          
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
রোজনামচা by Moni Roy Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৯১১৮৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী