ধনতান্ত্রিক আগুন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : দয়াল চক্রবর্ত্তী
দেশ : India , শহর : আরামবাগ

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৮ টি লেখনী ৪০ টি দেশ ব্যাপী ৮০৪৬ জন পড়েছেন।
Dayal Chakrabortty
ধনতান্ত্রিক আগুন
????????????????????

হয়তো ঠিক যখন আগুনটা লেগেছিল
তখনই ডিম ফুটে বের হতে চেয়েছিল ছানা গুলি,
হয়তো তখনও ফেরেনি তাদের মা,
তারপর মানুষের লোভী আগুন
ইচ্ছামত পোড়ালো তার ডানা তার চোখ তার চঞ্চু।

সমস্বরে আর্তচিৎকারে হাজার হাজার অসহায় প্রাণ।

প্রিয় সঙ্গী কটাস কে হারিয়ে
সঙ্গিনী কটাস ক্লান্ত বিধ্বস্ত।
অসহায় বেজিনির চোখের সামনে 
তার প্রিয় বেজির ঝলসে যাওয়া শরীর।
ছাই হয়ে কালো পাথরের গায়ে ঝরে পড়ছে একের পর এক মৌমাছির চাক।

আজ তিনদিন ধরে লোভি মানুষকে মনোরঞ্জন করছে অযোধ্যা পাহাড়।
রচনাকাল : ৭/৩/২০২১
© কিশলয় এবং দয়াল চক্রবর্ত্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 3  China : 12  Europe : 24  France : 1  Germany : 8  India : 154  Japan : 3  Pakistan : 1  Poland : 1  
Russian Federat : 1  Saudi Arabia : 15  United Kingdom : 12  United States : 137  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 3  China : 12  Europe : 24  
France : 1  Germany : 8  India : 154  Japan : 3  
Pakistan : 1  Poland : 1  Russian Federat : 1  Saudi Arabia : 15  
United Kingdom : 12  United States : 137  Vietnam : 4  
© কিশলয় এবং দয়াল চক্রবর্ত্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ধনতান্ত্রিক আগুন by Dayal Chakrabortty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৯১
  • প্রকাশিত অন্যান্য লেখনী