বসন্ত আসিল আজি .....নবরূপে রূপে সাজি বসন্তের হৃদয় রাঙা কবিতা (দ্বিতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৪০১৪ জন পড়েছেন।
বসন্ত আসিল আজি .....নবরূপে রূপে সাজি
বসন্তের হৃদয় রাঙা কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী

বসন্তের আগমনে পুলকিত ধরা,
প্রকৃতি সেজেছে আজি রূপে মনোহরা।
ফুলবনে ফুলশাখে ফুটিছে কুসুম,
বসন্তের উত্সবে পড়ে মহা ধূম।

নদীবাঁকে শালবনে মাদল বাজায়,
দলে দলে সাঁওতালী নাচে আর গায়।
হাঁড়িয়ার নেশা জাগে মহুলের বনে,
বসন্তের রং লাগে দেহে আর মনে।

রাঙাপথে দুইধারে তরুর শাখায়,
কচি কিশলয় নব রূপে শোভা পায়।
শিমূল পলাশ বনে শোভা অপরূপ,
মধু লোভে আসে তথা যতেক মধুপ।

বসন্তের উত্সবে মাতিল ভুবন,
কবিতায় লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।

রচনাকাল : ৫/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 5  China : 5  Europe : 4  France : 2  Germany : 9  India : 142  Iran, Islamic R : 1  Ireland : 3  Israel : 1  
Netherlands : 1  Romania : 5  Russian Federat : 9  Ukraine : 3  United Kingdom : 10  United States : 162  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 5  China : 5  Europe : 4  
France : 2  Germany : 9  India : 142  Iran, Islamic R : 1  
Ireland : 3  Israel : 1  Netherlands : 1  Romania : 5  
Russian Federat : 9  Ukraine : 3  United Kingdom : 10  United States : 162  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বসন্ত আসিল আজি .....নবরূপে রূপে সাজি বসন্তের হৃদয় রাঙা কবিতা (দ্বিতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭১৮৫২
  • প্রকাশিত অন্যান্য লেখনী