বসন্ত আসিল আজি .....নবরূপে রূপে সাজি বসন্তের হৃদয় রাঙা কবিতা (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০৬৩৪৫ জন পড়েছেন।
বসন্ত আসিল আজি .....নবরূপে রূপে সাজি
বসন্তের হৃদয় রাঙা কবিতা (প্রথম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী

বসন্ত আসিল আজি এই বসুধায়,
তরুশাখে পাখি সব বসি গীত গায়।
বসন্তের আগমনে ফুল ফুটে বনে,
কোকিলের গীত শুনি খুশি জাগে মনে।

আম কাঁঠালের বনে শোভা মনোহর,
থেকে থেকে ভেসে আসে কুহু কুহু স্বর।
শিমূল পলাশ বনে ফুটে আছে ফুল,
গ্রাম সীমানায় হেরি অজয়ের কূল।

বনে বনে ফুল ফুটে ধেয়ে আসে অলি,
কৃষ্ণচূড়া রাধাচূড়া ফুটেছে সকলি।
অজয়ের নদীবাঁকে শিমূলের বন,
পলাশের ফুল ফুটে পুষ্পিত কানন।

বসন্তের আগমনে হরষিত মন,
বসন্তের কাব্য লিখে শ্রীমান লক্ষ্মণ।

রচনাকাল : ৪/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 4  Europe : 24  France : 2  Germany : 8  India : 138  Romania : 5  Russian Federat : 7  Saudi Arabia : 20  Ukraine : 3  
United Kingdom : 12  United States : 135  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 4  Europe : 24  France : 2  
Germany : 8  India : 138  Romania : 5  Russian Federat : 7  
Saudi Arabia : 20  Ukraine : 3  United Kingdom : 12  United States : 135  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বসন্ত আসিল আজি .....নবরূপে রূপে সাজি বসন্তের হৃদয় রাঙা কবিতা (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩৭২৬৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী