বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে নব বসন্তের কবিতা (দশম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৮৯ টি দেশ ব্যাপী ৪৩৫৪০১ জন পড়েছেন।
বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে
নব বসন্তের কবিতা (দশম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

বসন্ত আসিল ভাই তরুশাখে পাখি তাই
গেয়ে উঠে বসন্তের গান।
পূবদিকে রবি উঠে ডালে ডালে ফুল ফুটে
শুনি কোকিলের কুহুতান।

তাল খেজুরের গাছে বাবুই পাখিরা নাচে
পাশে তার পলাশের বন,
শিমূল পলাশ বনে বসন্তের আগমনে
সুশোভিত পুষ্পিত কানন।

অজয়ের দুইকূলে শিমূল পলাশ ফুলে
অপরূপ শোভা মনোহর,
বাতাস সুগন্ধে ভরে হৃদয় পাগল করে
আসে উড়ে ভ্রমরী ভ্রমর।

বসন্তের ছোঁয়া লাগে বনে বনে পাখি জাগে
রং লাগে দেহে আর মনে,
বসন্তের উত্সবে মাতে কলরবে সবে
নদী ধারে মহুলের বনে।

মৌ জমেছে মধুবনে রং লেগেছে যৌবনে
বসন্তে রঙিন আজি ধরা,
মহুলের নেশা মনে দোলা দেয় সব প্রাণে
বসন্তের উত্সবে এসো ত্বরা।

রচনাকাল : ৩/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Canada : 10  China : 2  Europe : 26  France : 2  Germany : 1  India : 141  Ireland : 2  Lithuania : 1  Romania : 5  
Russian Federat : 7  Ukraine : 2  United Kingdom : 8  United States : 134  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Canada : 10  China : 2  Europe : 26  
France : 2  Germany : 1  India : 141  Ireland : 2  
Lithuania : 1  Romania : 5  Russian Federat : 7  Ukraine : 2  
United Kingdom : 8  United States : 134  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে নব বসন্তের কবিতা (দশম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১২৬০৯০৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী