বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে নব বসন্তের কবিতা (অষ্টম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২০৬৬৮ জন পড়েছেন।
বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে
নব বসন্তের কবিতা (অষ্টম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

নবীন বসন্ত আসে ফুলের সৌরভ ভাসে
নব বসন্তের আগমনে,
দূরে আমের বাগান কোকিলের কুহুতান
দোলা দেয় প্রাণে আর মনে।

গ্রাম সীমানার কাছে কালীর মন্দির আছে
দূরে হেরি অজয়ের ঘাট,
বসন্তের আগমনে শিমূল পলাশ বনে
পাশে কাঁকন তলার মাঠ।

ফুল ফুটে বনে বনে অলিদের গুঞ্জরনে
মেতে উঠে ফুলের বাগান,
তরুশাখে কিশলয় সুসজ্জিত শোভাময়
হেরি সবুজের অভিযান।

অজয়ের নদীবাঁকে পিয়ালের বন থাকে
গাছে গাছে পাখি সব ডাকে,
নব নব কিশলয় পত্রে সুসজ্জিত হয়
সবুজ শোভিছে তরুশাখে।

দিবসের অবসানে সাঁঝের আঁধার নামে
জনহীন অজয়ের চর,
পূর্ণিমার চাঁদ হাসে দূরের নীল আকাশে
জোছনার রাতি মনোহর।

রচনাকাল : ২/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 5  Europe : 1  France : 3  Germany : 9  India : 151  Netherlands : 1  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 3  
Saudi Arabia : 10  Ukraine : 3  United Kingdom : 13  United States : 147  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 5  Europe : 1  France : 3  
Germany : 9  India : 151  Netherlands : 1  Pakistan : 1  
Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 10  Ukraine : 3  
United Kingdom : 13  United States : 147  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে নব বসন্তের কবিতা (অষ্টম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৯৯৬৭০
  • প্রকাশিত অন্যান্য লেখনী