বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে নব বসন্তের কবিতা (নবম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯৪ টি দেশ ব্যাপী ৪৬৫১৩৩ জন পড়েছেন।
বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে
নব বসন্তের কবিতা (নবম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

নদীর ঘাটের কাছে পলাশের বন আছে
বসন্তে ফুটেছে কত ফুল,
ওড়ে বক সারি সারি নদীঘাটে দেয় পাড়ি
দূরে হেরি অজয়ের কূল।

বসন্তের রং লাগে হৃদয়ে পুলক জাগে
তরুশাখে নব কিশলয়,
বসন্তের আগমনে ফুটে ফুল ফুলবনে
চতুর্দিক সুরভিত হয়।

পল্লবিত তরুশাখে প্রভাত পাখিরা ডাকে
পূবে রবি কিরণ ছড়ায়,
আম কাঁঠালের বনে কোকিল আপন মনে
কুহু কুহু সারাদিন গায়।

বাঁকা গলিপথ বেয়ে জল নিতে আসে মেয়ে
নদীঘাটে কেহ স্নান করে,
ছোটরা গামছা পরে তেল মেখে স্নান করে
স্নান সেরে যায় নিজ ঘরে।

পড়ে আসে যেই বেলা সাঙ্গ দিবসের খেলা
দিন শেষে রবি অস্ত যায়,
সাঁঝের আঁধার নামে অন্ধকার ধরাধামে
চাঁদ উঠে আকাশের গায়।

রচনাকাল : ২/৩/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 3  Europe : 5  France : 3  Germany : 3  India : 135  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 8  Saudi Arabia : 10  
Ukraine : 2  United Kingdom : 9  United States : 128  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 3  Europe : 5  France : 3  
Germany : 3  India : 135  Netherlands : 1  Romania : 5  
Russian Federat : 8  Saudi Arabia : 10  Ukraine : 2  United Kingdom : 9  
United States : 128  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে নব বসন্তের কবিতা (নবম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৮২৯০৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী