বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে নব বসন্তের কবিতা (ষষ্ঠ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৭৩৭২ জন পড়েছেন।
Lakshman Bhandary
বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে
নব বসন্তের কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

প্রভাত পাখির গান আমবনে কুহুতান
বসন্তে কোকিল গান গায়,
শুনি কোকিলের গান মেতে উঠে মনপ্রাণ
হৃদয়েতে পুলক জাগায়।

বসন্তের আগমনে শিমূল পলাশ বনে
ফুলে ফুলে শোভা মনোহর,
অজয় নদীর বাঁকে উড়ে বক ঝাঁকে ঝাঁকে
দূরে হেরি অজয়ের চর।

ফুলবনে ফুল ফুটে আসি অলি তথা জুটে
ফুলে মধু করে আহরণ,
বসন্তের উত্সবে দলে দলে নাচে সবে
মেতে উঠে মহুলের বন।

মহুলের নেশা জাগে দেহে মনে রং লাগে
আসে এক নতুন সকাল,
ধামসা মাদল বাজে হাত ধরি সবে নাচে
আদিবাসী সব সাঁওতাল।

বসন্তের নেশা মনে ফুল ফুটে বনে বনে
ভ্রমর ভ্রমরী ভ্রমে বনে,
ফুলে অলি মধু খায় গুন গুন গান গায়
নব বসন্তের আগমনে।

রচনাকাল : ২৭/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 3  Europe : 4  France : 2  Germany : 9  India : 144  Iran, Islamic R : 1  Japan : 2  Netherlands : 1  Romania : 5  
Russian Federat : 3  Saudi Arabia : 24  Ukraine : 3  United Kingdom : 14  United States : 144  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 3  Europe : 4  France : 2  
Germany : 9  India : 144  Iran, Islamic R : 1  Japan : 2  
Netherlands : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 24  
Ukraine : 3  United Kingdom : 14  United States : 144  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে নব বসন্তের কবিতা (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৩৩০০
  • প্রকাশিত অন্যান্য লেখনী